মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বিষখালীর এই তীরে’ : মো. রিয়াজ আহসান
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ১:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘বিষখালীর এই তীরে’ : মো. রিয়াজ আহসান

মো. রিয়াজ আহসান

ঐ দেখা যায় মায়ায় ঘেরা বিষখালীটির তীর,
যেথায় আছে গাছের শাখায় পাখ-পাখালির নীড়।
দখিন হাওয়ার তালে তালে ঢেউ ভাঙে দুই ধারে,
ঊর্মিমালা সুর তুলে যায় হৃদয় বীণার তারে।
দুই কিনারে আকাশ জুড়ে অভ্র সারি সারি,
উড়ন্ত ঐ বক-বালিহাঁস যাচ্ছে বুঝি বাড়ি।
জেলেরা সব ব্যস্ত হয়ে মাছ ধরে তীর ঘেঁষে
কৃষকেরাও ফসল পেতে যাচ্ছে জমি চষে।
সারা বছর সোনার ফসল ফলছে দু’কূল জুড়ে,
সুস্বাদু মাছ পড়ছে ধরা জেলেদের জাল ভরে।
মহিষ-গরুর চারণ ভূমি এই নদীটির তীর,
যেথায় আছে নাম না জানা হাজার পাখির ভীড়।

আকাশ-নদীর রূপের বাহার বিষখালীর এই বাঁকে,
আমার কোমল হৃদয়খানি সেথায় পড়ে থাকে।
বিষখালীর ঐ জল-স্রোতে ছুটছে রূপের খেলা,
যেথায় আমার কেটে গেছে মধুর ছেলেবেলা।
এই নদীরই তটে আমার পিতা-মাতার নীড়,
নিত্যই তাই হাতছানি দেয় বিষখালীর এই তীর।

বিষখালী নদীতে অবস্থানকালীন
০৯ অক্টোবর ২০২২




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »