বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ৩:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

বিডি ২৪ নিউজ অনলাইন: নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করে বরিশাল সিটি করপোরেশনের উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।

এতে এর সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেছেন, প্রায় চারশ কোটি টাকা দেনা পরিশোধ না করে কুয়াকাটায় বিলাসী প্রকল্প নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সমুদ্রতীরে রিসোর্ট করতে ১৭ কোটি টাকায় জমি কিনছে তারা। এরই মধ্যে ৭ দশমিক ৩২ শতাংশ জমি ক্রয়ে ৫ কোটি টাকার বায়নাচুক্তিও করেছে নগর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন নীলু।সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে সিটি করপোরেশনের ৩৮৪ কোটি টাকা দেনা রয়েছে। এর মধ্যে ঠিকাদারি বিল বাবদ ৩০০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ পাবে ৬৪ কোটি টাকা এবং ২০ কোটি টাকা পাবে চাকরি থেকে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। বর্তমানে কর্মরতদের মধ্যেও বেতনবৈষম্য নিয়ে অসন্তোষ রয়েছে।

নীলু বলেন, বরিশাল সিটি করপোরেশন বিভিন্ন সমস্যায় নিমজ্জিত। এর মধ্যে অন্যতম নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিবহন ব্যবস্থা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থার ভঙ্গুর দশা। বর্জ্য অপসারণে নিযুক্ত কর্মচারীরা সম্পূর্ণ অনিরাপদ পরিবেশ- পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন। তাদের জন্য কোনো নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা নেই, যা তাদের ও তাদের পরিবারকে ভীষণ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৬ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের এমন উচ্চাভিলাসী নাগরিক স্বার্থবিরোধী প্রকল্প বাতিল চেয়ে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করেন জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৭ নভেম্বর প্রকল্পের জন্য জমি ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আগামী ৬ মাসের জন্য এ কার্যক্রম স্থগিত রাখারও আদেশ দেন উচ্চ আদালত।

এ বিষয়ে বিসিসির সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান শাকিল কালবেলাকে বলেন, মাসিক সভায় রিসোর্ট করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দরপত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ৩টি আবেদন জমা পড়ে। তার মধ্যে একটিতে ৮ একর এবং অন্য দুটিতে ৬ একর করে জমি রয়েছে। এরই মধ্যে জমি ক্রয়ের জন্য পাঁচ কোটি টাকা বায়না চুক্তি করা হয়েছে। তবে ঠিক কোন জমিটার ওপর বায়না চুক্তি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »