মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার

বিডি ২৪ নিউজ অনলাইন:  বরিশাল সিটি করপোরেশনের স্টল শাখায় বাজার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে নিয়োগ পান মোঃ নুরুল ইসলাম।বাজার ও স্টল শাখায় নিয়োগপ্রাপ্ত হয়ে সততা ও দক্ষতার সাথে তিনি সিটি করপোরেশনের কাজের স্বার্থে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী একজন একনিষ্ঠ কর্মী মোঃ নুরুল ইসলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামী আদর্শের সাথে আপোস না করায় সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরীচ্যুত হন এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হন। পরবর্তীতে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন এবং ২০২৪ সালে চাকুরী ফিরে পেয়ে পুনঃরায় দক্ষতা, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইতোমধ্যে তিনি বিভাগীয় প্রার্থী হিসেবে বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় ১ম স্থান অধিকার করে চীফ এ্যাসেসর পদে নিয়োগ বোর্ডের সুপারিশপ্রাপ্ত হন। বর্তমানে তিনি চীফ এ্যাসেসর পদে কর্মরত রয়েছেন।

কর ধার্য্য এবং কর আদায় শাখার সূত্রমতে তিনি সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তার মত যোগ্য ব্যাক্তি নিয়োগপ্রাপ্ত হওয়ায় শাখায় কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব আয় ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।

বিসিসি সূত্রে জানা যায়, একটি কুচক্রী মহল মোঃ নুরুল ইসলাম এর কাছ থেকে অনৈতিকভাবে কোনও ফায়দা নিতে না পারায় এবং তার কাজে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা তথ্য ও বিভিন্ন ভাবে প্রপাগাণ্ডা ছড়িয়ে তাকে হয়রানি ও সামাজিকভাবে সম্মানহানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বিসিসি’র চীফ এ্যাসেসর মোঃ নুরুল ইসলাম জানান, তিনি একটি কুচক্রী মহলের মিথ্যা প্রপাগাণ্ডা এবং প্রতিহিংসার শিকার। তিনি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »