সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লালমোহনে বিয়ের ১৭ দিন পর প্রেমিকের বাড়িতে প্রেমিকা
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২২, ১১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লালমোহনে বিয়ের ১৭ দিন পর প্রেমিকের বাড়িতে প্রেমিকা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

বিয়ের ১৭ দিন পর স্বামীকে রেখে ঢাকা থেকে ভোলার লালমোহনে প্রেমিকের বাড়িতে এসে হাজির হয়েছে নবম শ্রেণির এক ছাত্রী। তবে প্রেমিকের ঘরে আশ্রয় মিললেও ঘর ছেড়েছেন প্রেমিক পিয়াস। ঘটনার পর ওই ছাত্রীকে বাবা-মা ও স্বামী ফেরত নিতে চাইছেন না। অগত্যা এই ছাত্রীকে নিয়ে বিপাকে পড়েছে পিয়াসের পরিবার।

জানা গেছে, ঢাকার মাদারটেক এলাকার মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইমুতে প্রেম হয় লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার পিয়াসের সঙ্গে। সে গত বছর এসএসসি পরীক্ষা দেয়। মেয়েটি একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ইমুতে প্রেম হওয়ার পর তাদের মধ্যে মোবাইলে কথাবার্তা চলতে থাকে। এরই মধ্যে ওই ছাত্রীর বাবা-মা তাকে ঢাকাতে জীবন নামের এক ছেলের সঙ্গে বিয়ে দেন।

বিয়ের পর স্বামীর বাড়িতে অবস্থান করলেও ১৭ দিনের মাথায় শনিবার লঞ্চযোগে ভোলা হয়ে লালমোহন চলে আসে ওই ছাত্রী। পিয়াসের বাড়িতে এসে উঠলে পিয়াস বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাকে পিয়াসের বাবা-মা ঘরে আশ্রয় দিয়ে এখন বিপাকে পড়েছেন।

ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করলে তাদের মেয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসায় তাকে নিতে চাইছেন না। তার স্বামী জীবনও তার স্ত্রী পালিয়ে প্রেমিকের বাড়িতে আসায় তাকে আর ঘরে তুলতে অনীহা প্রকাশ করেন।

এ ব্যাপারে ওই ছাত্রী জানায়, তার সঙ্গে পিয়াসের সম্পর্ক আছে। কিন্তু ১৭ দিন আগে তারা বাবা-মা জোর করে তাকে বিয়ে দেন। সেই বিয়েতে রাজি ছিল না সে। বিয়ের পরও পিয়াসের সঙ্গে যোগাযোগ রাখত এবং ইমুতে তাদের প্রতিদিন কথা হতো। ইমুতে পিয়াস তার বাড়ির ঠিকানা দেওয়ার পর সে ঢাকা থেকে একাই পিয়াসের বাড়িতে চলে আসে।

কিশোরী আরও জানায়, সে তার বাবা-মায়ের কাছে ফিরে যাবে না। পিয়াসকে বিয়ে করে তাদের বাড়িতেই থেকে যাবে।

এ ব্যাপারে পিয়াসের খালাতো ভাই রাফেজ জানান, মেয়েটির এখনো বিয়ের বয়স হয়নি। এরপরও তাকে বিয়ে দেওয়া হয়েছে। যদি বয়স হতো এবং মেয়েটির বিয়ে না হতো তাহলে আমরা পিয়াসের সঙ্গে বিয়ের ব্যবস্থা করতাম। এখন কিভাবে পিয়াসের সঙ্গে বিয়ে দেব। আমরা থানা পুলিশ ও মেয়ের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেব।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »