বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বীরমুক্তিযোদ্ধাদের নামের ফলক উন্মোচন
প্রকাশ: ২০ আগস্ট, ২০১৯, ১:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বীরমুক্তিযোদ্ধাদের  নামের ফলক উন্মোচন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলার পানপট্টিতে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুকযুদ্ধে অংশগ্রহনকারী ৪০ জন বীরমুক্তিযোদ্ধাদের নামের ফলক আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উন্মোচন করেন গলাচিপা-দশমিনার মাননীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা। ১৯৭১ সালের ১৮ নভেম্বর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বর্তমান বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার জনাব কে.এম নুরুল হুদা, যুদ্ধকালীন কমান্ডারের নেতৃত্বে এবং বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও খোকনসহ প্রায় ৪০ জন বীরমুক্তিযোদ্ধারা গলাচিপা উপজেলার পানপট্টি সেন্টার এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্মুকযুদ্ধে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে এবং গলাচিপা থানাকে শত্রুমুক্ত করে বিজয় লাভ করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পানপট্টি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তভে নামের ফলক উন্মোচনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, আ.লীগ সভাপতি অধ্যাপক সন্তোস কুমার দে, আ.লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও পানপট্টি রনাঙ্গণের স্থানীয় গাইডম্যান গোলাম মোস্তফা টিটো, যুদ্ধপরবর্তী সময় মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ.লীগের উপদেষ্টা সদস্য কালাম মো. ইসা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যন মো. নিজাম উদ্দিন মোল্লা, আ.লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, গলাচিপা আ.লীগের অন্যতম নেতা মাইনুল ইসলাম রনো, পানপট্টি ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. কুদ্দুছ মেলকার, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ। ফলক উন্মোচন শেষে পানপট্টি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মরণে এক আলোচনা সভা ও কাঙালীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে মাননীয় সংসদ সদস্য পানপট্টি লঞ্চঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময়ে ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম তার ইউনিয়নের সার্বিক নানাবিধ সমস্যা নিয়ে এমপি মহোদয়ের সাথে মতবিনিময় করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »