শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বুবলী মেধাবী অভিনেত্রী, ওর মানসিক সাপোর্ট দরকার’
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘বুবলী মেধাবী অভিনেত্রী, ওর মানসিক সাপোর্ট দরকার’

বিনোদন প্রতিবেদক

গতকালের বেবিবাম্পের ছবি প্রকাশ করার পর দেশের ‘টক অব দ্য টউন’ এখন চিত্রনায়িকা বুবলী। এই সময়ে বুবলীর মানসিক সাপোর্ট প্রয়োজন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

মনিরা মিঠু এখন বুবলীর সঙ্গে ‘চাদর’ নামে একটি ছবির শুটিং করছেন। মঙ্গলবার রাতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং সেট থেকে গণমাধ্যমকর্মীদের নিকট অনুরোধ জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘শিল্পী যত বড় স্টার হোক, সে একজন মানুষ। আমিও একজন মানুষ। সে যেহেতু অনুরোধ করেছে বিনীতভাবে, আপনারা মনগড়া কিছু না লিখে বরং মানসিক সাপোর্ট দেওয়া উচিত, অনেক বেশি সাহস দেওয়া উচিত। ’

মনিরা মিঠু বলেন,‘বুবলীর পেছনে তাকানোর সময়ই নেই। ও অত্যন্ত মেধাবী, মিষ্টি মেয়ে, তার পিছুটান থাকাই উচিত না। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময় তার। স্ট্রেইট এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা।’

মিঠু মনে করেন, বুবলী একজন মেধাবী শিল্পী। ব্যক্তিগত পছন্দের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আর ও যেহেতু সিনেমার সেটে আছে, চমৎকার করছে সে। তার ব্যক্তিগত ব্যবহার আমার খুব পছন্দের, তার অভিনয় খুব ভালো, তার নম্রতা, তার বিনয়, তার শিষ্টাচার―এসব আমার খুব পছন্দের। ’

বুবলীর এগিয়ে যাওয়া যদি প্রতিবন্ধকতার না হয় তাহলে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার হাতের মুঠোয় চলে আসবে। মিঠু বলেন, ‘ও এগিয়ে চলছে চমৎকারভাবে। আর আমি ব্যক্তিগতভাবে বলব, ওর মাত্র শুরু, ওর হারাবার কোনো ভয় নেই। এগিয়ে যাওয়ার বিস্তর রাস্তা খোলা আছে। ওকে শুধু আমি এগিয়ে যাওয়া দেখতে চাই। ও একজন শিল্পী, আমি একজন শিল্পী, আমিও চাই ও শুধু এগিয়ে যাবে। ও এগিয়ে যাবে, ইনশাল্লাহ পুরো ইন্ডাস্ট্রি ওর হাতের মুঠোয় থাকবে। ’

গতকাল ছিলো শাকিবপূত্র আব্রাম খান জয়ের জন্মদিন। দিনটিতে জয়কে নিয়ে স্ট্যাটাস দেন শাকিব খান। এরপরই বেবিবাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। ছবিটি প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর শাকিব খানের সন্তানের মা হওয়ার গুঞ্জনের পালেও দিনটিতে নতুন করে হাওয়া দেন বুবলী। ছবির ক্যাপশনে লিখেন ‘আমি ও আমার জীবন’।

পরে চাদরের সেট থেকেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বুবলী। মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন। বুবলী সরাসরি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। ’

বুবলী বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। ’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »