শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বুবলী শাকিবের সন্তানের মা হয়েছেন ২০২০ সালের ২১ মার্চ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বুবলী শাকিবের সন্তানের মা হয়েছেন ২০২০ সালের ২১ মার্চ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলী কবে বিয়ে করেছেন সেই তথ্য জানা না গেলেও জানা গেছে এই দম্পতির ঘরে আড়াই বছরের পুত্র সন্তান আছে। নাম শেহজাদ খান বীর।

২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন শবনম বুবলী; যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।

শাকিব খান ও শবনম বুবলীর সন্তানের ছবিও প্রকাশ্যে এসেছে। শাকিব খান ও বুবলী দুজনের কেউই এখনো এই বিষয়ে কথা না বলেও দ্রুতই বিয়ে ও সন্তানের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন এই দম্পতির ঘনিষ্ট সূত্র।

শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী।

এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

২৭ সেপ্টেম্বর হুট করেই ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন শবনম বুবলী। সেই ছবিতে প্রকাশ্যে দেখা যায় নায়িকার বেবি বাম্প। এরপ বুবলীর মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।

শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটের সময় ঢালিউড উত্তাল ছিল বুবলীর মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »