রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বেনাপোলে ১০ টি সোনার বারসহ পাচারকারী আটক
প্রকাশ: ১০ মার্চ, ২০২১, ১২:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেনাপোলে ১০ টি সোনার বারসহ পাচারকারী আটক

যশোর জেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে এক কেজি ১শত ৬৩ গ্রাম ওজনের ১০ টি সোনার বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিকালে বেনাপোলের আমড়াখালী থেকে তাকে আটক করা হয়।পাচারকারীর নাম আব্দুল ওহাব (৪০) সে বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের দিকে যাবে। এই সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা ওই ইজিবাইকে অভিযান চালান।পরে তার তল্লাশি করে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। এই সোনার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম জানান, এক কেজি ১৬৩ গ্রাম ওজনের সোনার বারসহ ওহাব নামে একজন পাচারকারীকে আটক করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »