মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বেশি ভাড়া এড়াতে নিজের সন্তানকে বিমানবন্দরে রেখেই ফ্লাইট ধরতে গেলেন দম্পতি
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেশি ভাড়া এড়াতে নিজের সন্তানকে বিমানবন্দরে রেখেই ফ্লাইট ধরতে গেলেন দম্পতি

ইসরায়েলি বিমানবন্দরের এয়ারলাইন কর্মীরা এক দম্পতির ক্রিয়াকলাপ দেখে হতবাক হয়ে গিয়েছেন। তাদের সন্তানের জন্য আলাদা টিকিট কেনার বিষয়ে মতবিরোধের পরে বিমানবন্দরের চেক-ইন ডেস্কে কোলের শিশুকে ফেলে রেখে চলে যান তারা। তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরের রায়ানএয়ারডেস্কে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদ আউটলেট KAN জানিয়েছে যে দম্পতি বেলজিয়ান পাসপোর্টে ব্রাসেলসে যাচ্ছিল, যখন তারা জানতে পারে যে তাদের সন্তানের আসনের জন্যও অর্থ প্রদান করতে হবে। রায়ানএয়ার জানিয়েছে, এই দম্পতি সন্তানের টিকিটের জন্য অগ্রিম অর্থ প্রদান করেননি। বিমানবন্দরের কর্মীরা স্থানীয় প্রেসকে জানিয়েছেন যে তারা তাদের সন্তানকে সাতপাঁচ না ভেবেই ডেস্কের কাছে বেবি স্ট্রলারে রেখে পাসপোর্ট নিয়ে চলে যান। একজন কর্মচারী স্থানীয় নিউজ সোর্স K12 কে বলেছেন: “আমরা এর আগে এরকম ঘটনা কখনো দেখিনি। আমরা যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না।” ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, এই দম্পতি ব্রাসেলসে তাদের ফ্লাইটের জন্য দেরিতে পৌঁছেছিলেন এবং তাদের শিশুকে নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যাবার সময় বেশ উদ্বিগ্ন ছিলেন বলে মনে হয়েছিলো। রায়ানএয়ারের একজন মুখপাত্র বলেছেন: ”বেন গুরিয়ন বিমানবন্দরের চেক-ইন এজেন্ট বিমানবন্দর নিরাপত্তার সাথে যোগাযোগ করে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয় ”। এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে।
বিজ্ঞাপন
অক্টোবরে, ফ্লোরিডায় একজন ৬২ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল যখন জানা গিয়েছিলো যে তিনি প্রায় দুই বছর বয়সী একটি শিশুকে ডেটোনা বিমানবন্দরে লক করা ভাড়া গাড়ির পিছনে ফেলে রেখে গিয়েছিলেন। ২০১৯ সালে, একজন মা তার শিশুকে বিমানবন্দরে রেখে যাওয়ার পরে সৌদি আরবের একটি ফ্লাইটকে তার প্রস্থান পয়েন্টে ফিরে যেতে হয়েছিল। কুয়ালালামপুরগামী সৌদিয়া ফ্লাইট জেদ্দা থেকে যাত্রা করেছিল, কিন্তু একজন যাত্রী টার্মিনালের বোর্ডিং এলাকায় তার বাচ্চাকে ভুলে ফেলে রেখে যাওয়ায় পাইলটকে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়।

সূত্র : .independent.co.uk




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »