শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যক্তিগত জীবন নিয়ে আলোচিত-সমালোচিত শ্রাবন্তী
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ১:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচিত-সমালোচিত শ্রাবন্তী

ডেস্ক রিপোর্ট

টালিউডে সবসময় আলোচনায় থাকা অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী চ্যাটার্জি অন্যতম। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত-সমালোচিত এই নায়িকা। 

তবে সমালোচনা থোরাই কেয়ার করেন শ্রাবন্তী। কারণ সামাজিক মাধ্যমে ভক্তদের কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করেন এ টালিউড কুইন। ব্যক্তিগত জীবনের প্রায় প্রতিটি মুহূর্তকেই নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেন তিনি। আর সেখানেই ধরা পড়ে তার রূপের জেল্লা। ৩৫ বছর বয়সেও একইভাবে নিজেকে তুলে ধরেন শ্রাবন্তী।

সম্প্রতি ওয়েস্টার্ন বোল্ড পোশাকে ধরা দিয়েছেন এ অভিনেত্রী। পাহাড়ের কোলে সকালের মিষ্টি রোদ গায়ে মেখে ফটোশ্যুট করলেন এ নায়িকা। আর সেই ছবি পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রামে। এ ছবিগুলোতে শ্রাবন্তীর পরনে রয়েছে থাইস্লটি ফ্লোরাল প্রিন্টেড গাউন।

কানে ম্যাচিং ফ্লোরাল ডিজাইনের দুল এবং পায়ে সাদা রঙের হাইহিল গামবুট। আর এ পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে অভিনেত্রীর সৌন্দর্য্য ঠিক যেন পাহাড়ের গায়ে একটা অলস সূর্যের মতো একটি গ্লাস-উইন্ডোতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। আর হালকা শীতের আমেজে অভিনেত্রীর এই উষ্ণ ছবি যেন তার অনুরাগীদের মনে ঢেলে দিয়েছে এক টুকরো উষ্ণতার খোরাক।

তবে ছবির পাশাপাশি অভিনেত্রীর এ পোস্টে সব থেকে বেশি নজর কেড়েছে ক্যাপশনে। এ পোস্টারে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন— ‘আমি অপ্রতিরোধ্য’ চলতি বাংলায় যার অর্থ— ‘আমি থামতে রাজি নই’। ছবির পাশাপাশি অভিনেত্রীর অনবদ্য এবং মানানসই এ ক্যাপশনও বেশ নজর কেড়েছে তার অনুরাগীদের মনে।

এই পোস্টের কমেন্ট বক্সে এক অনুরাগী লিখেছেন— আপনি সত্যিই অপ্রতিরোধ্য। সবদিক সামলে আপনি সেই আগের মতোই আছেন। 

আরও এক অনুরাগী লিখেছেন—এই পোশাকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কেউ কেউ আবার ছুড়ে দিয়েছেন নানা তিযর্ক মন্তব্যও।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »