বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাটের গ্রাম নেছারাবাদ উপজেলার “বিন্না”
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্যাটের গ্রাম নেছারাবাদ উপজেলার “বিন্না”

যে গ্রামে প্রতিটি পরিবারই ক্রিকেট ব্যাট তৈরি করে
ব্যাটের গ্রাম নামে পরিচিত পিরোজপুরের বিন্না গ্রাম। গ্রামের প্রতিটি পরিবারই ক্রিকেট ব্যাট তৈরি করে। কারিগরদের বানানো ব্যাটগুলো দিয়ে খেলার সূচনা হলেও ব্যাটগুলোর কদর নেই আন্তর্জাতিক পর্যায়ে। কাঁচা কেরোসিন কাঠের অভাব ও যথাযথ সরকারি উদ্যোদের অভাবে ব্যাটগুলোর ব্যবহার বাড়ছে না বলে আক্ষেপ কারিগরদের।
যে গ্রামে প্রতিটি পরিবারই ক্রিকেট ব্যাট তৈরি করে

গ্রামের নাম বিন্না। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে ছবির মতো সাজানো একটি গ্রাম। স্থানীয়ভাবে এটি ব্যাটের গ্রাম নামেই পরিচিত। এখানে প্রতিটি পরিবারই যেন একেকটি ব্যাট তৈরির কারখানা।

এই গ্রামটির ক্রিকেট ব্যাটের সুনাম আছে দেশজুড়ে। বাচ্চাদের ক্রিকেট খেলার সূচনা যে ব্যাট দিয়ে, সেই ব্যাটটি এখানকারই তৈরি। কিন্তু বাধা ও সরকারি যথাযথ উদ্যোগের অভাবে বিকশিত হতে পারছে না সম্ভাবনাময়ী পরিবারভিত্তিক গড়ে ওঠা এই শিল্প।

কারিগররা বলছেন, ‘ব্যাট তৈরি করতে যেসব গাছ কিনছি, তাতে আমাদের পোষায় না। গত বছর করোনার কারণে লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছি।’

 

এখানকার তৈরি ব্যাটের ডিজাইন আধুনিক হলেও তা ডিউজ বল খেলার উপযোগী নয়। শুধু কাঁচা কেরোসিন কাঠ ও সরকারি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছেন না এখানকার কারিগররা।

তারা বলেন, ‘ভালো কাঠ পেলে ব্যাট তৈরি করে আমরা বিদেশেও পাঠাতে পারতাম। আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট এই কদম কাঠ দিয়ে তৈরি করা যায় না। এই কদম কাঠ দিয়ে সাধারণ টেনিস বল খেলা যায়।’

সরকারি উদ্যোগ, কাঁচা কেরোসিন কাঠের আমদানি ও যথাযথ সরবরাহ নিশ্চিত করা গেলে এখানকার কারিগররা তৈরি করতে পারবেন বিশ্বসেরা ক্রিকেট ব্যাটও।

নেছারাবাদ বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো. শাহীদুর রহমান বলেন, ‘স্বল্প সুদে ঋণ সরবরাহ করলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। যদি কেরোসিন কাঠ সরবরাহ করা হয় এবং উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয়, তবে ভালো মানের ব্যাট তারা তৈরি করতে পারবে। এগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব বলে মনে করি।’

 

যথাযথ সরবরাহ নিশ্চিত করে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি ভূমিকা রাখবে দেশে ব্যাট তৈরির সূতিকাগার বিন্নার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে। এমনটাই দাবি সংশ্লিষ্টদের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »