শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাজিল সমর্থক হয়েও কেন আর্জেন্টিনার জার্সি পরেছিলেন, জানালেন অপু
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ১:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রাজিল সমর্থক হয়েও কেন আর্জেন্টিনার জার্সি পরেছিলেন, জানালেন অপু

 বিনোদন ডেস্ক 

ক্রিকেটকে আপাতত সাইডে রেখে দীর্ঘ এক মাস ফুটবলে বুঁদ থাকবেন ক্রীড়ামোদিরা। কারণ, চার বছর পর ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয়ে যাকে।

৩২ দেশ লড়বে একটি শিরোপার জন্য। এ এক সীমা ছাড়ানো উন্মাদনা। আর সেই উন্মাদনায় ভেসেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও।

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড় ও দলের ছবি শেয়ার করে উসকে দিচ্ছেন বিপক্ষ দলের দর্শকদের। সে তালিকায় ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

তিনি জানালেন, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সমর্থক তিনি। তাই যারা ফুটবল বোঝেন, ভালোবাসেন তারা যেন ব্রাজিল সমর্থন করেন – এ অনুরোধও জানালেন এ নায়িকা।

এমন অনুরোধের মধ্যে উঠে আসলো এ নায়িকাকে ঘিরে এক ট্রলের ঘটনা। আর্জেন্টিনার জার্সি পরে ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি।

ব্রাজিল দলের সাপোর্টার হয়ে কেন আর্জেন্টিনার জার্সি গায়ে চড়িয়েছিলেন – তা নিয়ে ট্রলড হন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নায়িকা।

এ বিষয়ে অপু বিশ্বাস হেসে দিয়ে বলেন, ‘হ্যাঁ,আমাকে নিয়ে একটা ট্রল হয়। অনেকে ট্রল করে বলেন, ‘আগে তো আর্জেন্টিনা সমর্থন করতেন, এখন কেন ব্রাজিল সমর্থন করছেন?।’ আসলে আমি একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। তখন আমি খেলা বুঝতাম না। আমাকে বলা হলো বিশ্বকাপ ফুটবল হচ্ছে, একটা ফটোশুট করতে হবে। সেখানে তিশা আপু (নুসরাত ইমরোজ তিশা) ছিলেন, আসিফ ভাই (আসিফ আকবর) ছিলেন। তারা সবাই ব্রাজিলের জার্সি পরে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে অপজিট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম। দর্শকরা এখনো সেই ছবি নিয়ে ট্রল করেন। বিষয়টা এমন না যে আমি আগে আর্জেন্টিনা করতাম এখন ব্রাজিল করি। আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি।’

কেন বর্তমানে ব্রাজিল দল সমর্থন করেন সে ব্যাখ্যাও দিলেন অপু। এ ঢালিউড কুইন বললেন, ‘ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার। ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন।’ 

অপু বিশ্বাসের অনেক ভক্ত আছেন যারা আর্জেন্টিনা সমর্থন করেন, তাদের উদ্দেশে কি বলবেন?

অভিনেত্রী বললেন, ‘পরিবারের মধ্যেও কিন্তু এমন আছে। আমার ভক্ত যারা ব্রাজিলের সমর্থক তারা আমার সঙ্গে আছেন, যারা অন্য দলের সমর্থক, তাদের সঙ্গে শুধু খেলার সময় যুদ্ধ করব।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »