শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাজিল ২: ০ সার্বিয়া : রিচার্লিসনের ছবির মতো সুন্দর গোলে ব্রাজিলের উড়ন্ত শুরু
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২২, ৩:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রাজিল ২: ০ সার্বিয়া :  রিচার্লিসনের ছবির মতো সুন্দর গোলে ব্রাজিলের উড়ন্ত শুরু

অবিশ্বাস্য! ব্রাজিল-সার্বিয়া ম্যাচে ৭৩ মিনিটে রিচার্লিসনের দ্বিতীয় গোলটি তেমনই। ছবির মতো সুন্দর এক গোল। চাইলে ফ্রেমেও বাঁধাই করে রাখা যেতে পারে। এর আগে ব্রাজিলের ডেডলক ভাঙা প্রথম গোলটিও এসেছে তাঁর পা থেকে। দুর্দান্ত রিচার্লিসনে ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবলের দ্যুতি ছড়িয়ে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

লুসাইল স্টেডিয়ামে আগের দিন ফাঁস হওয়া দল থেকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। ফ্রেদের জায়গায় আসেন কাসেমিরো। ম্যাচের শুরুতে কিছুটা নিচে নেমে এসে আক্রমণ তৈরির চেষ্টা করে ব্রাজিল। ৪ মিনিটে সেভাবে গড়া আক্রমণ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে হুমকি তৈরি করেছিলেন রাফিনিয়া। তবে ঠিকঠাক ক্রস করতে না পারায় বিপদে পড়তে হয়নি সার্বিয়াকে।

সার্বিয়া অবশ্য প্রথম কয়েক মিনিট চেষ্টা করেছিল আক্রমণে গিয়ে ব্রাজিলকে চোখ রাঙাতে। তবে সার্বিয়ার এই কৌশল ব্রাজিলের ভয়ংকর আক্রমণভাগের জন্য জায়গায় করে দিচ্ছিল।

ম্যাচের ৯ মিনিটে আবারও আক্রমণে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। কাসেমিরোর কাছ থেকে পাওয়া পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েও সার্ব ডিফেন্সের জটলা এড়িয়ে শট নিতে ব্যর্থ হন নেইমার।

১৩ মিনিটে দুর্দান্ত গতিতে সার্বিয়ান ডিফেন্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে কর্নারের বিনিময়ে সেই আক্রমণ ঠেকায় সার্বিয়ান ডিফেন্ডাররা।

ব্রাজিলের আগ্রাসী কৌশলের কারণে এ সময় প্রায় সবাই নিচে নেমে ডিফেন্ড করতে শুরু করে। আর চেষ্টা করে প্রতি আক্রমণে সুযোগ তৈরির।

এর মাঝে ২১ মিনিটে কাসেমিরোর দূরপাল্লার শট সরাসরি গিয়ে জমা হয় সার্বিয়ান গোলরক্ষকের গ্লাভসে। শুরুর কয়েক মিনিট বাদ দিলে ম্যাচের প্রথম ২৫ মিনিটে ব্রাজিলের প্রেসিং সামলেই সময় পার করেছে সার্বিয়া।

২৬ মিনিটে প্রথমবার বলার মতো কোনো আক্রমণ তৈরি করে সার্বিয়া। তবে আলিসনের দেওয়াল ভাঙার মতো তা যথেষ্ট ছিল না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »