রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রেকআপের দুঃখ কাটিয়ে উঠতে যা করবেন
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রেকআপের দুঃখ কাটিয়ে উঠতে যা করবেন

মাসখানেক আগে ব্রেকআপ হয়েছে রূপা ও তন্ময়ের (ছদ্মনাম)। খুব বড়সড় কোনো ব্যাপার নয়, সামান্য কারণেই দুজনের সম্পর্কটা শেষ হয়ে যায়। হয়তো তাদের মনের মিল ছিল না। এরইমধ্যে তন্ময়ের সেমিস্টার ফাইনাল গেল। জিজ্ঞেস করলাম ফলাফল কেমন হবে? হেসে বলল, দুটো কোর্সে রিটেক নিতে হবে। তন্ময়-রূপার মতো বর্তমানে অনেকেরই সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। খুব কাছের মানুষদের মধ্যে এমন ভাঙা-গড়া দেখে অনেকেই অভ্যস্ত।

ব্রেকআপ একটি প্রক্রিয়া হলেও এর প্রভাব দীর্ঘ ও স্বল্পমেয়াদী হতে পারে। ব্রেকআপের ক্ষত শুকাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। এরপর খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন না তার ক্ষত। এর ফলে দুশ্চিন্তা, হতাশা, মনমরা ও মানসিক চাপ ইত্যাদি ঝাপটে ধরে। ব্রেকআপের পর নিজেকে সামলে নেওয়া বড় চ্যালেঞ্জের। তন্ময় ও রূপার সম্পর্ক একসময় ভেঙে যায়, যার তীব্র প্রভাব পড়ে সেমিস্টার ফাইনালে। এমন ঘটনা প্রায়ই ঘটে। তবে এই দুর্যোগময় সময় কাটিয়ে ওঠার জন্যও আছে টোটকা।

বিশ্বের সর্ববৃহৎ মানসিক স্বাস্থ্য ও আচরণ বিষয়ক বৈজ্ঞানিক অনলাইন প্লাটফর্ম ‘সাইকোলজি টুডে’র শিক্ষানবিশ মনোবিশারদ জেন কিম ব্রেকআপের পরে মানসিক শান্তি ফিরে পেতে ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বেশ কয়েকটি ফলপ্রসূ দিকনির্দেশনা দিয়েছেন। সেগুলো বিশ্লেষণ করলে যা পাওয়া যায় সেগুলো হলো-

১. প্রচুর কান্না করুন। পেট ব্যথা না হওয়া পর্যন্ত কান্না করুন, যাতে আপনার চেপে রাখা অনুভূতিগুলো আপনার বিবাহের সময় বিস্ফোরিত না হয়।

২. বিজ্ঞান বলে, গান শুনলে মানুষ মানসিকভাবে প্রশান্তি লাভ করে। গানের থেরাপিক প্রতিক্রিয়া আছে। গান শুনলে মানুষের হৃৎস্পন্দন কমে আসে, ব্যথা উপশম হয় ও চাপমুক্তি ঘটে। কিম ৪৭ মিনিটের ‘গেট ওভার ইওর ব্রেকআপ’ গানটি শোনার জন্য উৎসাহিত করেছেন।

৩. গবেষকরা বলেছেন, কারো আবেগকে বাস্তবে রূপ দান করার মাধ্যমে রাগ ও দুঃখ দূর করা যায়। অর্থাৎ আপনার দুঃখ-কষ্ট কিংবা নিজের প্রতি ক্ষোভগুলো অন্যের সঙ্গে শেয়ার করুন।

৪. আপনি যদি প্রতারণার শিকারও হোন তবুও সম্পর্কের মূল্যায়ন করুন। আপনি ভেবে দেখুন, কেন আপনার সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করেছে।

৫. পুনরায় মিলিত হোন দুজন। কিম বলেন, অনেক মনোবিশারদই প্রাক্তনকে সম্পূর্ণ ছেড়ে যাওয়ার কথা বলেন অর্থাৎ কোনো টেক্সট নয়, যোগাযোগ নয় ইত্যাদি। সেখানে আমি বলবো, একবারের জন্য আপনারা আবার মিলিত হোন।

৬. ভার্চুয়াল জগতে চুপিসারে প্রাক্তনকে অনুসরণ করতে বারণ করেছেন কিম। প্রাক্তনের ফেসবুকের প্রোফাইল ফলো করা আপনার জন্য বেদনাদায়ক হতে পারে।

৭. খারাপ সময়ের কথা মনে করুন। ভাবুন সম্পর্কের খারাপ অভিজ্ঞতাগুলো। ওই মুহূর্তগুলোর কথা ভুলে যাবেন না। আপনি বরং আজ থেকে ১০-১৫ বছর পরে আপনার অবস্থানের কথা চিন্তা করুন।

৮. আপনি নিজেকে ধন্যবাদ দিতে পারেন এই ভেবে যে, আগামী ১৫ বছর পর আপনাকে এমন খারাপ পরিস্থিতিতে আবার পড়তে হবে না।

৯. বাইরে ঘুরতে যাওয়ার মাধ্যমে ডিপ্রেশন দূর হয়। গবেষণা বলছে, কোনো কিছুই মানুষের মানসিক চাপ কমাতে পারে না, যতটা প্রকৃতির স্বান্নিধ্যে কমে। তাই ব্রেকআপের পর মানসিক শান্তি লাভের জন্য আপনি প্রাকৃতিক পরিবেশে ঘুরে প্রশান্তি লাভ করতে পারেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »