বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্লগার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২২, ১:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্লগার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা

বিদেশে অবস্থানরত ব্লগার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি ইন্টালিজেন্স এনালাইসিস বিভাগের উপ পুলিশ কমিশনার মাহমুদুল হাসান।

জানা যায়, দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারী চক্রান্তে জড়িত অভিযোগে গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে এ মামলাটি করা হয়। মামলাটি করেছেন সিটিটিসির সিটি ইন্টালিজেন্স এনালাইসিস বিভাগের উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল মারুফ। এই মামলায় পিনাকী ভট্টাচার্য ছাড়াও ছাত্রদলের নেতা মফিজুর রহমান আশিক (৪২) ও মুশফিকুল ফজল আনসারিকে আসামি করা হয়েছে।

উপ পুলিশ কমিশনার মাহমুদুল হাসান জানান, মিরপুরে ডিএমপির বোম্প ডিসপোজাল ইউনিটকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্রদলের নেতা মফিজুর রহমান আশিককে (৪২) গ্রেপ্তার করা হয়। তার মোবাইল ফোনে সেই গুজবের ভিডিও পিনাকি ভট্টাচার্যসহ বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে। এরই সুত্র ধরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি বলেন, আশিকের সঙ্গে আসামিদের কি ধরনের কথাবার্তা হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। কথা আদান প্রদানের পর যদি তারা সেগুলো মুছে ফেলেন তাহলে জব্দ করা মোবাইলের ফরেন্সিক করা হবে। মামলাটি আমরাই তদন্ত করছি।

এদিকে মামলার বাদি অভিযোগ করেছেন, গ্রেপ্তার ছাত্রদল নেতা মফিজুর রহমান পলাশ তার ভুয়া ফেসবুক আইডির মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এই তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী। মিরপুরে পুলিশ বাহিনীর একটি অভিযানের ঘটনাকে বিকৃতভাবে নিজের ফেইক আইডিতে প্রচার করেন পলাশ। এমন কি প্রচারিত সেই তথ্য ও ছবি পাঠানো হয় পিনাকী ভট্টাচার্যের ফেসবুক মেসেঞ্জারে। এসব আলামত জব্দ করেছে পুলিশ।

মামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »