শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বয়স ও রূপ ধরে রাখতে ৫০ হাজার টাকার ক্রিম!
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বয়স ও রূপ ধরে রাখতে ৫০ হাজার টাকার ক্রিম!

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে, তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন একের পর ছবিতে। মূল ধারার ছবি কিংবা সমান্তরাল- উভয়তেই অভিনয় করতে দক্ষ এই অভিনেত্রী। বুড়িয়ে যাওয়া জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে সাবলীল তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে টাবু।

বয়স তার কাছে নেহায়েতই সংখ্যা মাত্র। গত নভেম্বরেই পা দিয়েছেন ৫১-তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবুকে প্রশ্ন করা হয়- এই বয়সেও চেহারায় বয়সের ছাপ লুকিয়ে রাখতে কী করেন তিনি? প্রশ্ন শুনেই হেসে ওঠেন বলিউডের শক্তিমান এই অভিনেত্রী। বললেন, ‘বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনও বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড় পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি।’

ঘরোয়া কোনও টোটকা কি পছন্দ অভিনেত্রীর? টাবু বলেন, ‘সত্যিই আমার কোনও গোপন রূপ-চর্চা নেই। এক দিন রূপটানশিল্পী মিতালি জিজ্ঞাসা করেছিলেন, আমি ঘরোয়া কোনও উপায়ে রূপচর্চা করছি কি না? তাকে জানাই যে, মাঝেমাঝে কফি বা কোনও বিশেষ পাতা ব্যবহার করি। তিনি বলেন, ম্যাম ওই সব ব্যবহার করবেন না! মিতালি আমাকে তখন ৫০ হাজার টাকা দামের একটি ক্রিম কিনতে বলেন। ওর কথা শুনে কিনেও নিয়েছিলাম। তবে ওই এক বার। ব্যস! আর কোনও দিন কিনব না!’

তবে কি সেই ক্রিমেই টাবুর এমন উজ্জ্বল মসৃণ ত্বকের রহস্য? আগামী নভেম্বরেই বায়ান্ন-তে পা দিতে যাওয়া এই অভিনেত্রী বলেন, ‘আমি সচেতনভাবে ত্বকের জন্য কিছুই করি না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনও কাজও করি না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করি।’ সূত্র- আনন্দবাজার অনলাইন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »