বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভক্ত শাহীনকে জার্সি উপহার দিয়েছেন তামিম
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ৬:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভক্ত শাহীনকে জার্সি উপহার দিয়েছেন তামিম

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীন ফকিরের জীবনের স্বপ্ন ছিল প্রিয় খেলোয়াড় তামিম ইকবালের সঙ্গে সাক্ষাত করার ও কথা বলার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো। তামিমের সাক্ষাৎ পেলেন বরিশালের জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে শাহীন ফকির!

শুক্রবার সন্ধ্যায় তামিমের আমন্ত্রণে গ্র্যান্ড সিলেট হোটেলে আসেন ১৮ ইঞ্চি উচ্চতার ত্রিশোর্ধ্ব যুবক শাহীন। সেখানে তামিম তাকে স্বাগত জানান এবং কিছুক্ষণ তারা কথা বলেন। শুধু তামিমই নয়; মুশফিকুর রহিমের সঙ্গেও দেখা হয়ে গেল তার।

শাহীন ফকির বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার স্বাবলম্বী যুবক। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামের ফুলতলা বাজারে নিজের দোকান চালান তিনি।

পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীনের প্রিয় খেলোয়াড় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম। শাহীনের স্বপ্ন ছিল—একদিন তামিমের সঙ্গে দেখা করবেন, মন খুলে কথা বলবেন—এটা ছিল তার অন্যতম স্বপ্ন।

সাক্ষাতে তামিম নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দিয়েছেন শাহীনকে। তামিমকে জড়িয়ে ধরে শাহীন বলেন, আমি বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে পছন্দ করি। কিন্তু আপনি আমার সবচেয়ে প্রিয়। এরপর সাকিব আল হাসান।

পরে শাহীনের সঙ্গে আলাপচারিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তামিম ক্যাপশনে লিখেছেন, ‘যত্নে থাকুন, আপনার যা আছে, তা-ই নিয়ে খুশি থাকুন। সর্বদা বলুন আলহামদুলিল্লাহ। আজ বরিশাল থেকে আসা এই ব্যক্তির সঙ্গে দেখা করে খুব ভালো লাগল।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »