সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাইয়ের মৃত্যুর খবরে চলে গেলেন বোনও
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাইয়ের মৃত্যুর খবরে চলে গেলেন বোনও

রাজধানীতে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মৃত্যুর মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছোট বোন।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর শান্তিবাগের একটি বাসায় এমন ঘটনা ঘটে।
 

পরে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার তেজদাসকাঠির হাজী আসমত আলী তালুকদারের ছেলে অব. সরকারি কর্মকর্তা মো. জাফরুল হাসান (৭৩) ঢাকার শান্তিবাগের নিজ বাসায় গত বুধবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই বাসার নিচতলায় বসবাস করতেন তারই ছোট বোন মাহমুদা বেগম (৫০)। বড় ভাইয়ের মৃত্যৃর খবর শুনে ছোট বোন মাহমুদা বেগম ভাইয়ের বাসায় ছুটে যান। এসময় তিনি ভাইয়ের মৃত্যুতে আর্তনাদ শুরু করেন এবং এক পর্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।

পরিবারের স্বজনরা উভয়কে উদ্ধার করে রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নিহত ভাই-বোনকে তেজদাসকাঠির তালুকদার বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে মো. জাফরুল হাসান স্ত্রী, দুই ছেলে এবং বোন মাহমুদা বেগম দুই ছেলে রেখে গেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »