সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাইরাল হতে গিয়ে শরীরের প্রতি অযত্ন
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাইরাল হতে গিয়ে শরীরের প্রতি অযত্ন

উরফি জাভেদ ভক্তদের জন্য খারাপ খবর, অভিনেত্রী! যাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় ফ্যাশনেবল আর সেক্সি ছবি, তবে এবার হাসপাতালের বিছানায় বসে ছবি পোস্ট করলেন উরফি। দিলেন নিজের হেলথ নিয়ে আপটেড।

ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি জানিয়েছেন, নিজের শরীরের প্রতি অবহেলার জেরে এই দশা তাঁর। শরীরের ঠিকভাবে যত্ন না নেওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি উরফি শেয়ার করেছেন, সেখানে তাঁর অভিব্যক্তি দেখে মনে হচ্ছে হাসপাতালের খাবার মুখে রুচছে না তাঁর। সামনে রাখা খাবার, আর মুখ বেজার করে বসে আছেন উরফি। তাঁর পরনে হাসপাতালের পোশাক। অভিনেত্রী জানিয়েছেন, ‘এখানে থাকাকালীন আমি অনেক বেশি সময় পেয়েছি। হ্যাঁ, এটাই ঘটেছে, আমি আমার স্বাস্থ্যকে উপেক্ষা করেছি এবং এখন…’।

বিগ বস ওটিটি খ্যাত উরফির ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, গত দুই-তিন দিন ধরে বমি করছেন নায়িকা সঙ্গে ধুম জ্বর! এরপরই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন উরফি। রক্ত পরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। সেই সব টেস্ট রিপোর্ট এলেই জানা যাবে উরফির অসুস্থতার কারণ কী?

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। বিগ বস ওটিটি খ্যাত এই মডেল তথা অভিনেত্রী হামেশাই চর্চায় থাকেন নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য। উরফির উদ্ভট সাজপোশাক দেখে নেটিজেনদের চোখ সবসময়ই গোলগোল। কখনও দড়ি গায়ে জড়ান উরফি তো কখনও প্লাস্টিক পরেই রাস্তায় বার হন। মুম্বইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে হেঁটে বহুবার বিতর্ক তৈরি করেছেন তিনি। দিল্লির এই মেয়ে নিজের সাহসী অ্যাপিয়ারেন্সের জন্য সোশ্যাল মিডিয়া স্টারের তকমা পেয়েছেন। ইনস্টাগ্রামে হু হু করে বাড়ছে তাঁর ফলোয়ার সংখ্যা, আর রাতারাতি বেড়ে যাচ্ছে উরফির দর। ‘বেপনহা’. ‘জিজি মা’-এর মতো সিরিয়ালে অভিনয় করা এই কন্যে নিজের অধিকাংশ পোশাক নিয়েই ডিজাইন করেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে সম্পূর্ণ টপলেস হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন উরফি। লম্বা চুল দিয়ে গোপনাঙ্গ আড়াল করতে দেখা গিয়েছে উরফিকে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »