মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভান্ডারিয়া পৌরসভার প্রথম ভোট আজ
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৩, ১:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভান্ডারিয়া পৌরসভার প্রথম ভোট আজ

ভা-ারিয়া প্রতিনিধি ॥ ভা-ারিয়া পৌরসভার প্রথমবারের মতো মেয়র, সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী নির্বাচনের ভোট আজ। সকাল আটটায় এ ভোট গ্রহন শুরু হবে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হবে। ভোটে মেয়র পদে এ নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টি-জেপি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ও আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের প্রার্থী ফাইজুর রশিদ খসরু’র মধ্যে। এছাড়াও মেয়র পদে অন্য প্রার্থীরা হচ্ছেন এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিরর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা বলেন, নির্বাচনে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছেন।
২৬ জুন প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণায় সরগরম হয়ে ওঠে গোটা পৌর এলাকা। নির্বাচনকে ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা। প্রচার-প্রচারণায় গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন তারা। নির্বাচনী ইশতেহারে সে কথাগুলো ব্যক্ত করেছেন প্রার্থীরা। সব কিছু শেষে এখন চলছে ভোট প্রদানের চিন্তা ভাবনা।

প্রতিটি কেন্দ্রে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে ভ্রাম্যমান টীম, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচন কমিশনারের পর্যবেক্ষক টিম থাকবে ভোট কেন্দ্রে। ইতোমধ্যে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে ভোট কেন্দ্রে। ১১.২৫ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভা ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়। এর পর এবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »