ভাবনাতে সংশয়:নাসরীন জাহান
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৭:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাবনাতে সংশয়:নাসরীন জাহান

এই,
মাঝ নিশিতে কি করছো??
ঘুমোওনি এখনো তা জানি,
আমাকেই ভাবছো?
না একদম ঠিক বলিনি আমি।

আচ্ছা,
সময় কাটাচ্ছো কিভাবে?
জানো আজ খুব ইচ্ছে হয় হাতে হাত ধরে-
এক পথে চলি শ্বাস নিশ্বাসের
সুর চালাই এক বিশ্বাসে,
কিন্তু এখনতো দীর্ঘ সময় কাটাও
তবে তা ভিন্ন ভিন্ন নিশ্বাসে,
ওখানে সময়টা কি খুব সুখের?
একটু হলেও এসো হৃদয়মঞ্জিলে দিন শেষে।

বলোতো,
সতেজ হয়ে ওঠো কার স্পর্শে?
বড্ড ইচ্ছে হয় তুমি কারনে অকারনেও
আমায় স্পর্শিয়ে যাবে,
এমনটাই তো হবে তাই নয় কি?
আর আমি রেগে গিয়ে খুনসুটি বাধিয়ে
পুর্নাস্পর্শে মাতবো তাছাড়া বৈকি?
এতটুকু সময় কি পাওয়া যাবে?
সেই প্রশ্নের উওরের আশায় মন করে উঁকিবুকি।।

আচ্ছা,
সময় কাটাচ্ছো কিভাবে?
এখন কি জ্যোস্নালোকে চাঁদ দেখার জন্য
আমার অপেক্ষাতে আছো সময় কাটাতে?
নাকি কোনো সুন্দরী মানবীর মনের
গলিতে ব্যস্ত আছো যাতায়াতে?
ঐ পথে পা বাড়াও, শুধু হাহাকার
চিরচেনা ভালোবাসার এই পথে।।

এই,
কার অপেক্ষাতে থাকো?
নদীর পারে প্রিয়াকে ছুয়ে আসা
আউলা বাতাসের অপেক্ষাতে?
মাঝরাতে তার টুংটাং নিক্কনের শব্দের?নাকি-
খুবচেনা ঘ্রানে শশরীরে প্রেয়সীর আগমনের?
তবে এখানকার চাওয়া বেশী কিছুনা-
ছোট একটা নীল বা হলুদ খামে চিরকুটের,
আর অধীর অপেক্ষা তোমার আগমনের।

আজ,
দৃস্টি দিয়েছো কোথায়??
খুব আশায় আছি, তুমি-
পলকহীন দৃস্টিতে আমায় দেখবে,শুধুই দেখবে
এই চোখের মাঝেই খুঁজে পাবে
দৃস্টির নীড় তাতে হবে হৃদয় ধন্য,
আর এই চোখ দুটি আশার প্রহর
গুনে গুনে ভরসার পাহাড় গড়ে –
জনম কাটাবে,
তোমার ঐ চোখে চোখ রেখে হবে নিমগ্ন,
খুব নিভৃতে চোখ রাখো
বুনব দুজনে আছে যত নিখূত স্বপ্ন।।

দিবে কি?
দিবে কি সামান্যটুকু উপহার??
বাগানের শেষপ্রান্তের গাছের নিচে
জমে থাকা হাজার শিউলির একটি মালা?
না হয় একটি ফুল বা ঘাসফুল
তবুও দিও,দিবে কি??
আমি কখনো শুকাতে দিবনা সেই ফুল,
অভিরত সতেজ করে রাখবো,
তারই একটা
পাপড়ির মাঝে বিছিয়ো দিবো সুখের আচল,
আর সেই আচলের গন্তব্যে এসে খু্ব যতনে
একটুখানি প্রশয়ের মাঝে
তোমার ক্লান্তিমাখা দেহকে করো সুসচল।

আচ্ছা,
হটাৎ চমকিয়ে দিবে?
দিবে? চমকিয়ে দিয়ে কি বলবে?
কোনো লোকালয়ে কিংবা নির্জনে
চিৎকার করে বলতে পারবে ভালোবাসি?
এই শব্দটুকু শোনার আশায়
কেটে যায় এভাবেই শত শত নিশি,
না হয় মাঝে মাঝে একটু-
সময় করে কানে কানে বলে যেও
খুব খুব ভালোবাসি,
আর সেইটুকুই শোনার আশায়
খুব করে থাকি অপেক্ষায় বিভোরে।

আমি তোমার ভীষণ পর
তোমার আমার দুরত্বটা’ও যোজন যোজন,
কিছু ভালোবাসা দুরত্বেই থাকুক,
মনের গহীনে খুব নিভৃত্বে থাকুক আপন,
তবুও না হয় বেসেই গেলাম ভালো
সব পাওয়াতেই পূর্ণতা নয়,
অপূর্ণতায় দূরেই না হয় থেকে গেলাম সারাক্ষণ,
প্রিয়, শুধু আমি বিনে হ্যাঁ আমি বিনে………
ভালোই থাকো আজীবন ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »