রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের সামনে ইংল্যান্ড
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২২, ৬:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের সামনে ইংল্যান্ড
টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে কোহলি ও হার্দিকের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। ১৬৯ রানের টার্গেটে বাটলার ও হেলসের ঝড়ো ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখে ১০ উইকেটের বড় জয় পেয়েই ফাইনালে ওঠে ইংল্যান্ড।

১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওভারের প্রথম বলেই চার মারেন জস বাটলার। প্রথম বল ওয়াইড করেন ভুবনেশ্বর কুমার। এরপর ওভারে তৃতীয় ও শেষ বলে চার মেরেন বাটলার। প্রথম ওভার থেকে ১৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

এরপর দ্বিতীয় ওভারে প্রথম বলে সিঙ্গেল নেন আলেক্স হেলস। স্ট্রাইক পেয়েই ওভারের দ্বিতীয় বলে ফের চার মারেন বাটলার। পরের বল ওয়াইড করেন ভারতের পেসার আর্শদিপ শিং। ওভারের তৃতীয় ও চতুর্থ বল ডট দেন আর্শদিপ। পঞ্চম বলে সিঙ্গেল নেন বাটলার। শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করেন হেলস।

ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন ভুবনেশ্বর কুমার। প্রথম বল ডট দেন তিনি। দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে বাটলারকে স্ট্রাইক দেন হেলস। তৃতীয় বলে ফের সিঙ্গেল নেন বাটলার। ওভারের চতুর্থ বলে দুই রান নেন হেলস। পঞ্চম বলে ছক্কা হাঁকান তিনি। ওভারের শেষ বলে দুই রান নিয়ে ওভার শেষ করেন হেলস। ৩ ওভারে বিনা উইকেটে ৩৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ইনিংসের চতুর্থ ওভারে স্পিনার অক্ষর প্যাটেলকে বোলিংয়ে আনেন রোহিত শর্মা। ওভারের প্রথম বলেই চার মারেন বাটলার। পরের বলে সিঙ্গেল নেন তিনি। তৃতীয় বলে ডট দিয়ে চতুর্থ বলে সিঙ্গেল নেন হেলস। এরপর পঞ্চম ও ছষ্ঠ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করে ইংল্যান্ড।

পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মোহাম্মদ শামি। প্রথম বল ডট দেন তিনি। তবে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান হেলস। ওভারের তৃতীয় ও চতুর্থ বল ডট দেন শামি। পঞ্চম বলে হেলসের ব্যাটের কানায় লেগে চার হয়ে যায়। শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করেন হেলস।

পাওয়ার প্লের শেষ ওভারে দ্বিতীয় বলে অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকান হেলস। তৃতীয় বলে সিঙ্গেল নেন তিনি। ওভারের চতুর্থ ও পঞ্চম বল ডট দেন অক্ষর প্যাটেল। শেষ বলে চার মারেন বাটলার। ৬ ওভার শেষে বিনা উইকেটে ৬৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

সপ্তম ওভারে এক ছক্কায় আরও ১২ রান স্কোরবোর্ডে জমা করেন ইংল্যান্ডের দুই ওপেনার। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আলেক্স হেলস।  পরের বল ডট দিয়ে চতুর্থ বলে সিঙ্গেল নেন তিনি। পঞ্চম বলে সিঙ্গেল নেন বাটলার। শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করেন হেলস। এই সিঙ্গেলে ২৮ বলে নিজের অর্ধশতক পূরন করেন হেলস।

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। ওভারের দ্বিতীয় বলে দৌড়ে চার রান নেন বাটলার ও হেলস। তৃতীয় বলে ডট দিয়ে চতুর্থ বলে দুই রান নেন বাটলার। ওভারের পঞ্চম ও শেষ বল ডট দেন হার্দিক পান্ডিয়া।

দশম ওভারে আবারও বোলিংয়ে আসেন আর্শদীপ সিং। ওভারের প্রথম বলেই চার মারেন হেলস। পরের বলে সিঙ্গেল নেন হেলস। তৃতীয় ও চতুর্থ বল ডট  দেন আর্শদীপ। পঞ্চম বলে সিঙ্গেল নেন বাটলার। শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করেন হেলস। ১০ ওভার শেষে বিনা উইকেটে ৯৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ইনিংসের ১১ তম ওভারে ১০ রান নেন আলেক্স হেলস ও বাটলার। এরপর ১২ তম ওভারের পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে চার মারেন আলেক্স হেলস। ইনিংসের ১৩ তম ওভারের চতুর্থ বলে চার মারেন বাটলার। শেষ বলে ছক্কা মেরে ৩৬ বলে অর্ধশতক পূরণ করেন জস বাটলার।

এরপর ১৪ তম ওভারে তৃতীয় বলে চার মারেন বাটলার। ওভারের পঞ্চম বলে ছয় ও শেষ বলে চার মারেন বাটলার। ইনিংসের ১৫ তম ওভারে মাত্র ২ রান নেন দুই ইংলিশ ব্যাটার। ১৬ তম ওভারে চতুর্থ বলে চার ও শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৪ ওভার হাতে রেখেই ১০ উইকেটের জয় পায় ইংল্যান্ড। আলেক্স হেলস ৪৭ বলে ৮৬ ও জস বাটলার ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। রবিবার (১৩ নভেম্বর) বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »