সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানকে গ্রেফতারে লন্ডনে মামলা
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানকে গ্রেফতারে লন্ডনে মামলা

ভারত-অধিকৃত কাশ্মীরে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানকে গ্রেফতারে ব্রিটিশ পুলিশ বরাবর একটি মামলার আবেদন করেছে লন্ডন-ভিত্তিক একটি আইনি সংস্থা।

আন্তর্জাতিক ডেস্ক

স্টক হোয়াইট নামে ওই আইনি সংস্থাটির ভাষ্যমতে, তারা মেট্রোপলিটন পুলিশের যুদ্ধাপরাধ ইউনিটের কাছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বেসামরিক নাগরিক নির্যাতন, গুম ও হত্যার যথেষ্ট প্রমাণ দিয়েছে।

সংস্থাটি ২০২০ ও ২০২১ সালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এছাড়া কাশ্মীরে যুদ্ধাপরাধ ও নির্যাতনের অভিযোগে ভারতীয় বাহিনীর আরও আটজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যক্ষভাবে দায়ী করেছে।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খুলেনি।

স্টক হোয়াইটের প্রতিবেদন অনুযায়ী, হিমালয় অঞ্চলে জম্মু ও কাশ্মীরে ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের কাছে যুদ্ধাপরাধের শক্তিশালী প্রমাণ রয়েছে।

সর্বজনীন বিচারব্যবস্থা নীতির আওতায় গড়ে তোলা হয়েছে লন্ডন পুলিশ বাহিনী। এই বাহিনী পৃথিবীর যে জায়গায় মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিচার করার ক্ষমতা রাখে।

আন্তর্জাতিক ওই আইন সংস্থাটি বলছে, কাশ্মীরে যুদ্ধাপরাধ ইস্যুতে ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে এটি তাদের প্রথম আইনি ব্যবস্থা।

সংস্থাটির পরিচালক হাকান কামুজ আশা করছেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পুলিশ তদন্ত করবে এবং অভিযুক্তরা যুক্তরাজ্যে পা রাখার সঙ্গে তাদের গ্রেফতার করতে পারবে। অভিযুক্তদের অনেকেরই যুক্তরাজ্যে সম্পদ ও অন্যান্য যোগসূত্র রয়েছে।

কামুজ বলেন, আমরা যুক্তরাজ্য সরকারকে তাদের দায়িত্ব পালনে সহায়তা করছি। আমরা তাদের যেসব প্রমাণ সরবরাহ করেছি তা তাদের গ্রেফতার ও তদন্ত করার জন্য যথেষ্ট। আমরা চাই অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনা হোক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »