রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে মন্ত্রীর বুকে পুলিশের গুলি, অবশেষে হাসপাতালে মৃত্যু
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতে মন্ত্রীর বুকে পুলিশের গুলি, অবশেষে হাসপাতালে মৃত্যু

ভারতের ওডিশায় আজ রোববার দুপুর নাগাদ রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাশকে লক্ষ্য করে গুলি ছোড়েন দেশটির এক পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় নব দাশকে উদ্ধার করে আকাশপথে ভুবনেশ্বরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তাকে বাঁচাতে সেখানে তার অস্ত্রোপচারও হয়। তবে শেষমেশ মন্ত্রীকে বাঁচানো যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হাসপাতালে নব দাশ মারা গেছেন।

রাজ্যের ঝারসুগুন্ডা জেলার ব্রজরজনগর এলাকায় নব দাশের ওপর গুলি চালানো সহকারী উপ-পুলিশ পরিদর্শককে (এএসআই) গ্রফতার করা হয়েছে। তবে তিনি ঠিক কী কারণে স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট রাম মোহন রাও বলেন, ওই পুলিশ কর্মকর্তা বেশ কাছ থেকেই মন্ত্রীকে গুলি করেছিলেন। গান্ধী চকে এই ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে। সেই সময় মন্ত্রী একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, বুলেটটি মন্ত্রীর হৃদপিণ্ডে আঘাত করে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এক বিবৃতিতে হাসপাতালটি জানিয়েছে, মন্ত্রীর আঘাতগুলো সারানো হয় এবং হার্টের পাম্পিং বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাকে জরুরি আইসিইউ কেয়ারে নেওয়া হয় কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয় নি।

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক স্বাস্থ্যমন্ত্রী নব দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নব দাশ সরকার ও দলের জন্য বড় সম্পদ ছিলেন। তার মৃত্যুতে রাজ্যের অপূরণীয় ক্ষতি হলো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »