সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে মৃত্যু ৩ লাখ ছাড়াল
প্রকাশ: ২৪ মে, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতে মৃত্যু ৩ লাখ ছাড়াল

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সকালে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালেও; এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে হিমশিম খাচ্ছে এশিয়ার এই দেশ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু; বাড়ছে সংক্রমণও।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার কেন্দ্রভূমি হয়ে উঠেছে ভারত। দুই কোটি ৬০ লাখের বেশি সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে এই দেশ।

মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে ভারত। সর্বশেষ এক মাসেরও কম সময়ে করোনায় দেশটিতে এক লাখ মানুষের মুত্যু হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। এর মধ্যদিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছালো দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৪৫৪ জনের। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »