সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত-পাকিস্তান চাইলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করবেন ট্রাম্প
প্রকাশ: ২৬ আগস্ট, ২০১৯, ৭:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান চাইলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : দ্বিপক্ষীয় বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্স, ২৬ আগস্ট। ছবি: রয়টার্সমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান চাইলেই কেবল কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করবেন তিনি। তবে তিনি বলেন, কাশ্মীরকে ঘিরে যে বিরোধের সৃষ্টি হয়েছে, তা ওই দুই দেশকেই মিটিয়ে ফেলতে হবে।

ফ্রান্সে উন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনে যোগ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আজ সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন মোদি ও ট্রাম্প। ওই বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার একপর্যায়ে এসব কথা বলেন ট্রাম্প।

কাশ্মীর ভারতের নিয়ন্ত্রণে আছে বলে ট্রাম্পকে জানিয়েছেন মোদি। ট্রাম্প বলেছেন, ‘কাশ্মীর নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে। তিনি (নরেন্দ্র মোদি) বিশ্বাস করেন, পরিস্থিতি পুরোপুরি তাঁর নিয়ন্ত্রণে আছে।’

মোদি বৈঠকে বলেছেন, দুই দেশের সমস্যা তাঁরা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর ইস্যুকে ভারত-পাকিস্তানের ‘দ্বিপক্ষীয় বিষয়’ উল্লেখ করেছেন মোদি। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া দুই দেশ নিজেদের সমস্যা মিটিয়ে নিতে পারবে, এমনটাই বলেছেন মোদি, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক দ্বিপক্ষীয় বিষয় আছে। সেসব বিষয়ে আমরা কোনো তৃতীয় দেশকে বিড়ম্বনায় ফেলতে চাই না। আমরা এসব বিষয় নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে পারব। দুই দেশের মানুষের স্বার্থের জন্যই ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করতে হবে।’

এর আগে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল আমেরিকা। একই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোনও করেন প্রেসিডেন্ট ট্রাম্প। টেলিফোনে জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে ‘নমনীয় ভাষা’ ব্যবহার করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়।

৫ আগস্ট ভারতের বর্তমান সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেয়। রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »