সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন রণিল বিক্রমাসিংহে
প্রকাশ: ১৩ জুলাই, ২০২২, ২:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন রণিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে নিজেই সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন। যদিও প্রেসিডেন্ট গোটাবাইয়ার তরফ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও গত কদিন ধরেই প্রেসিডেন্টের সকল বক্তব্য পার্লামেন্টের স্পিকার এবং প্রধানমন্ত্রীর অফিস থেকেই আসছিল। এ খবর দিয়েছে বিবিসি।

মূলত প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে শ্রীলঙ্কা ছেড়ে পালানোর পরই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রণিল। জনরোষ উপেক্ষা করেই অস্থায়ী প্রেসিডেন্টের শপথ নেন তিনি। এটি অবশ্য আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে, গোটাবাইয়ার অবর্তমানে প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলাবেন রণিলই। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, রণিল যেন প্রেসিডেন্টের দায়িত্ব না নেন। একইসঙ্গে তার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর দাবিও জোরালো হয়েছে আজ।
বিজ্ঞাপন
কিন্তু সব হুঁশিয়ারি উপেক্ষা করেই জনরোষের মধ্যেই বুধবার অস্থায়ী প্রেসিডেন্টের শপথ নিলেন রণিল।

এর আগে দেশজুড়ে কারফিউ ঘোষণা করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। তবে এরইমধ্যে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। তারা রণিল বিক্রমাসিংহেরও পদত্যাগ চান। যতদিন না দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে ততদিন রাজপথে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তারা। ৩১ বছর বয়স্ক ভিরাগা পেরেরা বিবিসিকে বলেন, আমাদের দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। এখানে যেই মানুষেরা যোগ দিয়েছে, তারা ভবিষ্যতে নির্বাচনে ভোট দিতে চায়।

তিনি বলেন, এখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে চলেছি। কিন্তু আমাদের থামাতে হেলিকপ্টারে করে সশস্ত্র বাহিনী পাঠানো হচ্ছে। কিন্তু এতে আমরা থামবো না। আমরা বারবার ফিরে আসবো। যতদিন না আমার ও আমার সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হচ্ছে ততদিন আমরা লড়াই চালিয়ে যাব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »