বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভালোবাসা দিবসে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ

বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেমবঞ্চিত সংঘ।  মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমবাগান থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে গিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরে আমবাগানে এসে বৃক্ষরোপন, গণস্বাক্ষর ও খাবার বিতরণ করা হয়।

এতে নেতৃত্ব দেন প্রেমবঞ্চিত সংঘের সভাপতি ইহতেশামুল হক ইবনুর, সহসভাপতি রাকিবুল্লাহ রাকিব, সাধারণ সম্পাদক আসনাবিল আবির, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা আশরাফী প্রমুখ। মিছিলে প্রেমবঞ্চিত সংঘের দুই নারী সদস্যসহ শতাধিক সদস্য অংশ নেন।

এ সময় তারা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘প্রেমের সুষম বণ্টন চাই’, ‘যোগ্য প্রেমিক হারালে কাঁদতে হবে আড়ালে’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’সহ বিভিন্ন স্লোগান দেন।

সংগঠনটির সভাপতি ইহতেশামুল হক ইবনুর বলেন, প্রেমবঞ্চিত সংঘ প্রেমের পক্ষে। আমরা চাই প্রেম ছড়িয়ে পড়ুক। শুধু নারী-পুরুষ নয়, বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, শিক্ষার্থীর প্রতি শিক্ষকদের ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা প্রকাশ পাক।

তিনি আরও বলেন, সারাবিশ্বে আজ পরিবেশ দূষণ হচ্ছে। প্রকৃতিকে ভালোবাসতে হবে। পরিবেশকে ভালোবাসতে হবে। সকল প্রেমিক তার প্রেমিকা খুঁজে পাক। শুধু সঙ্গী খুঁজে পাওয়াই নয়, আমরা চাই প্রকৃত ভালোবাসা।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা আশরাফী বলেন, কিছু মেয়েরা ৭-৮ জন করে বয়ফ্রেন্ড ধরে রেখে ঘোরাচ্ছে। আমার দাবি, তারা তাদের ছেড়ে দিক। আমাদের পেছনেও তাদের ঘোরার সুযোগ দিক। আমার পেছনে কেউ ঘুরলে তো আর সংগঠনের সাধারণ সম্পাদক পদ পেতাম না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »