সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ভালো চাইলে শর্ত মেনে নাও: ইউক্রেনকে রাশিয়া
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভালো চাইলে শর্ত মেনে নাও: ইউক্রেনকে রাশিয়া

ইউক্রেনকে মস্কোর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, মস্কোর দাবিগুলো পূরণ করুন।
তা নাহলে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করবে।

ল্যাভরভ কিয়েভকে বলেছেন, কিয়েভকে মস্কোর দেওয়া প্রস্তাবগুলো মেনে নিতে হবে, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় স্বীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ‘নিজের ভালোর জন্য’ ইউক্রেনকে মস্কোর ইচ্ছা মেনে চলা উচিত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সোমবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে লাভরভকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এ সংঘাত কতদিন চলবে, তাসের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে ল্যাভরভ বলেন, ‘বলটি সরকারের কোর্টে এবং এর পেছনে ওয়াশিংটন। ’

এর আগে গত ২৫ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইউক্রেন নিয়ে তিনি আলোচনায় বসতে প্রস্তুত।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে জড়িত প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের ওপর নির্ভর করে। আমরা তারাই, যারা আলোচনা করতে কখনও অস্বীকার করিনি।

তিনি বলেন, ইউক্রেনে চলা অভিযানের বিষয়ে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকার করেছিল।

রুশ প্রেসিডেন্ট আরও বলেছিলেন, আমি বিশ্বাস করি, আমরা যা করছি তা সঠিক। আমাদের জাতীয় ও জনগণের স্বার্থ রক্ষা করছি। আমরা সঠিক পথে কাজ করছি। কারণ, আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »