সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভালো থাকার জন্য একটু লড়াই করলে তাতে দোষের কিছু নেই: পরীমনি
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভালো থাকার জন্য একটু লড়াই করলে তাতে দোষের কিছু নেই: পরীমনি

 বিনোদন ডেস্ক 

চিত্রনায়িকা পরীমনি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনার জন্ম নিলেও বিষয়টি নিয়ে সরাসরি খুব একটা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন পরী।

পরীমনি বলেন, দিনশেষে আমরা কী চাই, ভালো থাকতে চাই। আমার মনে হয় প্রতিটি মানুষই এটি চায়। এ জন্যই যুদ্ধ করা, লড়াই করা। তো ভালো থাকার জন্য যদি একটু লড়াই করা হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। ছোট একটু সমস্যা করে যদি দীর্ঘ সময়ের জন্য সমাধান করা যায়, ভালো থাকা যায় তা হলে সেটি কেন করব না আমি।

২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বছর শুরুর মাসে নিজের সিনেমা মুক্তি পেতে যাওয়ায় উচ্ছ্বসিত এ অভিনেত্রী। হাসিমাখা মুখে তিনি বলেন, পর পর তিন বছর আমার অভিনীত সিনেমা বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে। এই ধারাবাহিকতা কতদিন থাকে সেটি দেখা যাক। তবে আমি চাই এটা দীর্ঘ দিন থাকুক।

সিনেমাটির শুটিং মহামারি করোনাভাইরাসের লকডাউনের সময় করা হয়েছে। তখন লঞ্চে নদীর মধ্যে আটকা পড়েছিল এর শুটিং ইউনিট। পেছনের সেই অভিজ্ঞতার কথা মনে করে পরী বলেন, সেই হিসেবে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন দুই বছর পর মুক্তি পাচ্ছে। শুটিংয়ের সময় ভেবেছিলাম এটা আসলে কি মুক্তি পাবে? যদিও মুক্তি পায় তা হলে অনেক দেরিতে হয়তো। ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে তার পর হয়তো মুক্তি পাবে। আসলে এর মুক্তি দেওয়া তখন স্বপ্নের মতো ছিল আমার কাছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »