মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাষা সৈনিক আজহার উদ্দিন’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
প্রকাশ: ৮ মে, ২০২০, ২:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাষা সৈনিক আজহার উদ্দিন’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার :

 ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা শিশু সংগঠক বরিশাল কিশোর মজলিশ-এর প্রতিষ্ঠাতা একেএম আজহার উদ্দিন-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী  ৮ মে । স্কুল জীবন থেকেই মাতৃভাষার আন্দোলন সক্রিয় ছিলেন।  ৫২এর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ৬৯ এর গন অভ্যূত্থানসহ ৭১ সালে দেশকে স্বাধীন করার স্বপ্নে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। দেশ স্বাধীনের পর নারী শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেন। সে লক্ষে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন কিশোর মজলিস প্রাথমিক বিদ্যালয় ও এআরএস বালিকা বিদ্যালয়। এছাড়া বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৩৫ সালের ২২ ডিসেম্বরে জন্ম নেয়া একেএম আজহার উদ্দিন ২০১৪ সালের ৮ মে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। জানা গেছে, ১৯৫২ সালে ঢাকায় ছাত্র মিছিলে গুলি হয়। আহত ছাত্রদের রক্তমাখা শার্ট নিয়ে বরিশালে আসে কয়েক জন। ২২ ফেব্রুয়ারী বরিশালে অঘোষিত হরতাল পালিত হয়। গুলির প্রতিবাদ জানাতে হাজার মানুষ অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। এমনকি মেয়েরাও প্রতিবাদ জানাতে ছুটে আসে। নগরীর বিভিন্ন স্কুল ও কলেজ থেকে খন্ড খন্ড মিছিল বের হয়। আজাহার উদ্দিন তখন বরিশাল নগরীর এ কে ইনস্টিটিউটে দশম শ্রেনীর ছাত্র। পুলিশী বাঁধা উপেক্ষা করে তার নেতৃত্বে এ কে ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা শোক মিছিলে অংশ নেয়। ছাত্রদের ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ধ্বনিতে আকাশ বাতাস কেপে ওঠে। ১৯৫৩ সালে আজাহার উদ্দিন নিজ উদ্যোগে এলাকার যুব সমাজকে নিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন ‘কিশোর মজলিশ’ নামের একটি স্বে”ছাসেবী সংগঠন। ওই সংগঠনের মাধ্যমেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এলাকার কিশোর, যুবক ও তরুণদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীনের পর এই সংগঠনটি দেশ গড়ার কাজে অংশ নিয়ে বরিশাল অঞ্চলের মধ্যে বৃহৎ শিক্ষা কমপ্লেক্সে রূপ পায়।

করোনা পরিস্হিতির কারনে মৃত্যু দিবস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষদের মধ্যে দৈনন্দিন জীবনের খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে বলে জানান মরহুমের পুক্র আবু বকর সিদ্দিক সোহেল।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »