শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভিন্নরূপে জয়া
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভিন্নরূপে জয়া

স্টাফ রিপোর্টার

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে সিনেমা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমার নাম। আর এতে  কুসুম চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার লুক। যেখানে একাবারে ভিন্নরূপে দেখা গেছে। গামছায় প্যাঁচানো চুল, হাতে শাখা-পলা আর ব্লাউজহীন শাড়ি পরা জয়া যেন কুসুম চরিত্রে ফুটে উঠেছেন। এর আগে, জয়া এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখকদের একজন। তার সব লেখা আমাকে টানে।

পুতুলনাচের ইতিকথা উপন্যাসটিও ভীষণ প্রিয়। পুতুলনাচের ইতিকথা অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয় করছি, এটা ভীষণ ভালো লাগার ব্যাপার। জয়ার সঙ্গে এ সিনেমায় আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়। এদিকে, সম্প্রতি জয়ার সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হয়েছে। ওপার বাংলার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন অ্যাওয়ার্ডে (ডাব্লিউএফজেএ) সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশের অভিনেত্রীর হাতে সেরার পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অতনু ঘোষের ‘বিনিসুতোয়’-এর জন্য পুরস্কার পেয়েছেন এ নায়িকা। নীল মসলিনের শাড়িতে মঞ্চে হাজির হয়েছিলেন জয়া। হাই নেক-ফুল হাতা ব্লাউজ পরেছিলেন শাড়ির সঙ্গে। কানে ও গলায় ভারি জড়োয়ার গয়না। জয়ার এই রূপের প্রশংসা করেছেন সকলেই। জয়া এই অর্জনের ব্যাপারে বলেন, এই পুরস্কার দেয়ার জন্য সম্মানিত বিচারকদের বিশেষভাবে ধন্যবাদ। এ ছাড়া অতনুদা ও পুরো ‘বিনিসুতোয়’ টিমকে ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের জন্য ভালোবাসা। ভারতে জয়ার অভিনীত প্রথম ছবির নাম ‘বিসর্জন’। এরপর ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। বছরের অনেকটা সময় কাজের সূত্রে সেখানেই থাকেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »