সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভীমরুলের বাসা অপসারণে ফায়ার সার্ভিসকে খবর দিলেন ইউএনও !
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভীমরুলের বাসা অপসারণে ফায়ার সার্ভিসকে খবর দিলেন ইউএনও !

নিজস্ব প্রতিবেদক ॥ মশা মারতে কামান দাগানোর মত ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদীতে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে ভীমরুলের বাসা অপসারণ করেছে ফায়ার সার্ভিস। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বাসা অপসারণ করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মহিদুল আলম। গৌরনদী ফায়ার সার্ভিসের লিডার বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয় দীর্ঘদিন ধরে খোলা হয় না। তাই কার্যালয়ের সভাপতির চেয়ারের পেছনে সাইনবোর্ডের নিচে একটি ভীমরুল বাসা করেছে। কমিটির কার্যালয়ের কক্ষটি সংস্কারের জন্য খুলে বাসা দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের খবর দেন। তারা গিয়ে বাসাটি ভেঙ্গে ফেলেছেন।
তিনি আরো জানান, এটা ফায়ার সার্ভিসের কাজ নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর দিয়েছেন বলে অপসারণ করা হয়েছে বলে মহিদুল জানিয়েছেন।

গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক খন্দকার শাহ আলম মঞ্জু বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ হলো নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। তাদের কর্মকান্ড সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কাছে পছন্দ নয়। বলতে গেলে সবাই একটু অপছন্দই করে। তাই কার্যত তাদের তেমন কোন কার্যক্রম নেই। তাই কক্ষটি বন্ধ থাকে। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। তাই কক্ষটি খোলা হয়েছে।
তিনি বলেন, তাদের উপজেলায় তো কমিটির একটি কক্ষ রয়েছে। অন্যান্য উপজেলায় তাও নেই বলে জানান মঞ্জু।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি কাজ হলো জনসচেতনতা বৃদ্ধি, সংগঠনসমূহের উপর সার্বক্ষনিক নজর রাখা, দুর্নীতির অভিযোগ গ্রহণ, সরকারী চাকুরী ও জনসাধারনকে দুর্নীতির কারণ ও কুফল সম্পর্কে সচেতন করা এবং সরকারি চাকুরী জীবীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »