বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভেঙ্গে পরে আছে সন্ধ্যা নদীর আয়রন ব্রীজটি, দুর্ভোগে শিক্ষার্থীসহ মানুষ
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভেঙ্গে পরে আছে সন্ধ্যা নদীর আয়রন ব্রীজটি, দুর্ভোগে শিক্ষার্থীসহ মানুষ

বিডি ২৪ নিউজ অনলাইন: দীর্ঘ ছয় বছর যাবত ঝালকাঠি এলজিইডির আওতাধীন রাজাপুরের সন্ধ্যা নদীর ওপর আয়রন ব্রীজটি ভেঙ্গে পড়ে আছে। দীর্ঘ দিনেও এর সংস্কার না হওয়ায় বন্ধ রয়েছে যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল। ভোগান্তিতে রয়েছে নদীর দুই তীরের পাশ্ববর্তী সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ। ব্রীজটি পূনঃ নির্মানের জন্য ডিপিপিতে পাঠানো হয়েছে, অন্তর্ভূক্ত হলেই বাস্তবায়ন, বলেছে সংশিষ্ট কর্তৃপক্ষ । সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন হলেই পূনঃ নির্মান করা হবে বলে জানান এলজিইডির এক কর্মকর্তা।

২০১৯ সালের ১১ ডিসেম্বর ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীতে গাছবাহী নৌকার ধাক্কায় ভেঙে যায় ২২৫ ফুট দৈর্ঘ্যরে আয়রন সেতুটির মাঝের অংশটি। এতে রাজাপুর, কাউখালী ও ঝালকাঠি সদর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল। দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি ভোড়ান্তিতে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ব্রীজটি সংলগ্ন তালুকদার হাট বাজারটি। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ এবং সুপারি গাছ দিয়ে যোগাযোগ সচল রাখার চেষ্ঠা করলেও তা বেশি দিন স্থায়ী হচ্ছে না। ব্রীজটি বিদ্ধস্ত হওয়ার পর থেকে দীর্ঘ ছয় বছর ধরে পূনঃনির্মানের দাবি করলেও তা আজও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কবে নাগাদ নতুন সেতু নির্মাণ হবে আর দীর্ঘ্য বছরের বছরের দুর্ভোগের অবসান হবে এমন প্রশ্ন স্থানীয়দের।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »