শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় খেজুরগাছের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩, ৩:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় খেজুরগাছের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

অনলাইন ডেস্ক

ভোলায় পৌষের তীব্র শীতে ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছের রস আহরণের গাছিরা। বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকায় ঘন কুয়াশা মধ্যে খেজুর গাছের রস সংগ্রহে নেমে পড়েন তারা। গ্রামীণ পথের পাশে সারি সারি খেজুর গাছে ঝুলতে থাকে রসের হাড়ি। আমাদের গ্রাম বাংলার আদি ঐতিহ্যের সাথে খেজুরের রস ও শীতকাল একাকার হয়ে আছে। তাই শীত এলেই সুমিষ্ট খেজুরের রসের কদর বাড়ে।

গাছিরা জানান, খেজুর গাছের মাথায় একই স্থানে অনেকখানি বাকল তুলে সেথায় হাড়ি বেঁধে নালার (বাঁশের তৈরি) সাহায্যে এ রস সংগ্রহ করা হয়। সাধারণত বিকেলে অথবা সন্ধ্যায় গছে হাড়ি বেঁধে রেখে যায় গাছিরা। আর প্রতিদিন ভোরে ঘন কুয়াশার মধ্যে গাছ থেকে রসে ভরা হাড়ি নামানো হয়। পুরো এলাকা তখন কাচা রসের মহোনীয় গন্ধে মৌ-মৌ করে। এসব রসের হাড়ি মানভেদে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, এখানে শীতের মূল উৎসবই হলো শীতের পিঠা। ঘরে ঘরে আসে নতুন ধানের চাল। সেই চালের গুড়ো দিয়ে তৈরি হয় হরেক রকম পিঠা-নাস্তা। যার মূল উপাদন খেজুরের রস, গুড় ও পাটালী। আর শীতের সকালে রোদে বসে পিঠা খেতে কার না ভালো লাগে?। তাই এসময় গ্রামের ঘরে ঘরে পিঠা ও নাস্তা তৈরির ধুম পড়ে যায়। শিশু, যুবক, বৃদ্ধ সবাই মেতে উঠে পিঠা খাওয়ার উৎসবে।

গাছিরা জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলার বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বেশি করে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। আগের চেয়ে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই অনেকেই আগাম রসের জন্য গাছিদের কাছে অগ্রিম টাকা দিয়ে রেখেন রস সংগ্রহের জন্য। সেই টাকায় কেউ কেউ রস সংগ্রহের সরাঞ্জম ক্রয় করে এখন রস সংগ্রহে মগ্ন।

জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের জালাল মিয়া, লোকমান হোসেন, ফিরোজ মিজি ও শাহ আলম বলেন, অন্য মৌসুমে তারা বিভিন্ন ফসলের চাষ করেন। কিন্তু শীত এলেই তারা খেজুরের গাছ কাটায় ব্যস্ত হয়ে পড়েন। কারণ এ অঞ্চলে রসের পর্যাপ্ত চাহিদা থাকায় ভালো টাকা লাভ হয়। এ ছাড়া খেজুরের গুড়েরও বেশ কদর রয়েছে। 

তারা আরও জানান, তাদের নিজেদের কোন গাছ নেই। অন্যের গাছ কেটে রস সংগ্রহ করতে হয়। আর গাছের মালিককেও রসের একটা অংশ দিতে হয়। তারপরেও প্রতি বছর তারা রস বিক্রি করে লাভবান হন বলে জানান।

বোরহানউদ্দিন উপজেলার গাছি ফরিদ হোসেন ও বাহার আলী বলেন, এক সময় প্রচুর খেজুরের গাছ ছিল। তখন রসও পাওয়া যেত প্রচুর। তারা রস বয়ে নিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে বিক্রি করতেন। এখন আর সেই দিন নেই। এখন আগাম বলে রেখে দূর দূরান্ত থেকে এখানে এসে মানুষকে রস নিতে হয়। কেউ কেউ রাসের জন্য আগাম টাকা দিয়ে রাখেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »