সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি ॥
ভোলায় কেক কাটা, আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে এসএ টিভির ১২ বছর পূর্তি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাত শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াছ, মোঃ সামছুদ্দিন, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, বিশিষ্ট সাহিত্য কাজল কৌশিক, ৭১টিভি জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, ডিবিসি জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান, যমুনা টিভি জেলা প্রতিনিধি জুয়েল সাহা, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক উল্ল্যাহ, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, মাইটিভি জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, প্রভাষক মীর নুরে আলম ফরহাদ, দৈনিক তৃতীয়মাত্রা জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এসএ টিভি শুরুলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশনে পরিণত হয়েছে। বর্তমানের সময়ে যে কয়টি টিভি জনগনের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তার মধ্যে এসএ টিভি অন্যতম। এই টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ জনগনের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশী আইডল অনুষ্ঠানটি খুব জনপ্রিয় রিয়েলেটি শো ছিলো। এসএ টিভি মানুষের অধিকার নিয়ে কাজ করছে। এসময় দেশের জনপ্রিয় টেলিভিশন এসএ টিভির উত্তোরাত্তোর সমৃদ্ধি কামনা করেন বক্তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »