শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলার লালমোহন : ঘরের মেঝে খুঁড়ে মিলল সরকারি চাল
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২০, ৭:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহন : ঘরের মেঝে খুঁড়ে মিলল সরকারি চাল

প্রতিনিধি, ভোলা : ভোলার লালমোহন উপজেলায় ঘরের মেঝের মাটি খুঁড়ে পাওয়া গেছে দরিদ্র জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল। আজ রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্যের বসতঘর থেকে এসব চাল উদ্ধার করেছে পুলিশ।

সরকারি জরুরি সেবা কেন্দ্রের ৯৯৯ নম্বরে ফোন পেয়ে লালমোহন থানার পুলিশ বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জুয়েলের ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে সাত বস্তা চাল জব্দ করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য মো. জুয়েল পলাতক। তবে তাঁর বাবা সাবেক ইউপি সদস্য নান্নুকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জুয়েলের ঘরে মাটি খুঁড়ে পাঁচ বস্তা ও ঘরের পেছন থেকে আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়েছে। জুয়েলকে না পাওয়ায় তাঁর বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সঙ্গে সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা সাতটি খালি বস্তা ও সাতটি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড জব্দ করা হয়েছে।

জেলেদের জন্য বরাদ্দ করা চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার বলেন, জব্দ করা সব চাল জেলেদের। জেলেরা চাল বিক্রি করেছেন। তিনি এক মাসের চাল বিতরণ করেছেন, আরও এক মাসের চাল বিতরণ করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »