সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ২ লাখ চিংড়ি রেনু পোনাসহ আটক ৩ জনকে কারাদণ্ড
প্রকাশ: ৫ জুন, ২০২০, ১২:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ২ লাখ চিংড়ি রেনু পোনাসহ আটক ৩ জনকে কারাদণ্ড

ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের রতনপুর এলাকা থেকে ২ লাখ বাগদা চিংড়ির রেনু পোনাসহ ৩ জনকে আটকের পর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ কারাদণ্ড দেন। এসময় একটি ট্রলার জব্দ করার পাশাপাশি রেনু পোনাগুলো পুকুরে অবমুক্ত করা হয়।সাজা প্রাপ্তরা হলেন, একই উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবুল পাটোয়ারীর ছেলে মোঃ ফারুক (৪০) ও ইয়াসিন মিয়ার ছেলে রুহুল আমিন (৩৫) এবং লালমোহন উপজেলার পৌর ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোস্তফার ছেলে সবুজ (৩২)।বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে গলাচিপা হয়ে খুলনা বাগেরহাটে বাগদা চিংড়ির রেণু পোনা ট্রলার যোগে পাচার করা হচ্ছিল। এমন গোপন সংবারের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাচিয়া ইউনিয়নের রতনপুর এলাকা অভিযান চালায়।এসময় ১৩ ব্যারেলে করে ট্রলারযোগেপাচারকালে প্রায় দুই লাখ বাগদা চিংড়ির রেণু পোনাসহ তিন জনকে আটক করার হয়। এছাড়া জব্দ করা হয় ১টি ট্রলার।পরে শুক্রবার সকালে আটক তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়ার পাশাপাশি জব্দ মাছ বোরহানউদ্দিন উপজেলা ও থানা পুকুরে অবমুক্ত করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »