সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলা সদর হাসপাতালে ৫টি আইসিইউ ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু হচ্ছে
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২১, ৬:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলা সদর হাসপাতালে ৫টি আইসিইউ ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু হচ্ছে

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু হতে হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আজ সকালে আইসিইউ ও ক্যানুলা হাসপাতালে এসে পৌঁছেছে। এতে করে করোনায় আক্রান্ত গুরুতর রোগীরা বেশি উপকৃত হবে। খুব শিগ্রই এসব স্থাপনের মাধ্যমে চালু করা হবে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সিরাজউদ্দিন জানিয়েছেন।
তিনি জানান, ৫টি আইসিইউ বেড ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন পাওয়ার ব্যাপারে সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদের প্রচেষ্টা রয়েছে। ইতোমধ্যে আমাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু আছে। তাই আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বরাদ্দের ফলে করোনা রোগীদের চিকিৎসা আরো উন্নত হবে।
ডা: সিরাজউদ্দিন জানান, বর্তমানে করোনা মহামারী ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় বরিশাল বা অন্য কোথাও আইসিইউ বেড খালি নেই। তাই আমরা করোনায় আক্রান্ত বেশি অসুস্থ রোগীদের অন্যত্র রেফার করলে রোগীরা হয়রানীর শিকার হন। এখন ভোলায় আইসিইউ চালু হলে এখানেই তাদের উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হবে। আমাদের হাসপাতালের চতুর্থ তলার করোনা ইউনিটে ১০০ বেড প্রস্তুত রয়েছে। সেখানেই রোগীদের চিকিৎসা চলছে।
জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আমাদের হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা হবে। এর মাধ্যমে করোনার রোগীরা উপকৃত হবে। করোনা সংকট কেটে গেলে সাধারণ রোগীরাও এর সুফল ভোগ করবে। চলতি সপ্তাহের মধ্যেই এসব চালু করা হবে বলে আশা করেন জেলার প্রধান এ স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালুর খবরে আনন্দ প্রকাশ করেছে ভোলাবাসী। এ ব্যাপারে ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান দ্রুত আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালুর দাবি জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »