সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় সাংসদের পিএকে হুমকির অভিযোগে থানায় জিডি
প্রকাশ: ২৮ মে, ২০২০, ১২:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় সাংসদের পিএকে হুমকির অভিযোগে থানায় জিডি

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমানের বিরুদ্ধে স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারী (পিএ) হাসান মিয়াকে দুই দফা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে হাসান মিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি সূত্রে জানা গেছে,দুপুরে ঘূর্ণিঝড় আম্পানের জলোচ্ছ্বাসে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করতে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বেলা দুইটার দিকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে মঠবাড়িয়া উপজেলার প্রবেশদ্বার ঝাউতলা এলাকায় যান প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সেখানে স্থানীয় সাংসদ মো. রুস্তম আলী ফরাজীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সাংসদের পিএ হাসান মিয়া। হাসান মিয়াকে দেখে উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান গালাগাল করতে থাকেন। এরপর বেলা সাড়ে তিনটার দিকে প্রতিমন্ত্রী বলেশ্বর নদের ভাঙন পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলার বড়মাছুয়া এলাকায় আরিফুর রহমান পুনরায় হাসান মিয়াকে দেখে উত্তেজিত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
হাসান মিয়া বলেন, ‘আরিফুর রহমান আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। এরপর বলে, তোর ব্যবস্থা করতে আছি। তুই নিশ্চিহ্ন হয়ে যাবি।’অভিযোগের বিষয়ে আরিফুর রহমানের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, আরিফুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »