বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মহিপুর ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩, ১:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মহিপুর ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় গিয়ে এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় রোববার সকালে একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নৌকা প্রতীকের প্রচারণা চালাতে বরকতিয়া গ্রামে যায় ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ারসহ বেশ কয়েকজন কর্মী। এ সময় প্রচারণার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসে। ওই সুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায়। পরে শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে দেলোয়ার দৌড়ে পালান।

মহিপুর থানার ওসি আবুল খায়ের মামলা নেওয়ার কথা স্বীকার করে জানান, আসামিকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »