শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মহিলা অধিদপ্তরের প্রশিক্ষকের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা আত্নসাতের অভিযোগ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মহিলা অধিদপ্তরের প্রশিক্ষকের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা আত্নসাতের অভিযোগ

প্রতিবেদক:-বরিশাল জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক আরিফুর রহমানের বিরুদ্ধে এক নারীর মাতৃত্বকালীন ভাতা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।নগরীর কাশিপুর চৌহুতপুর ২৮ নম্বর ওয়ার্ডের মামুন শরীফের স্ত্রী সালমার মাতৃত্ব কালিন ভাতার জন্য আবেদন করার পর একটি ফরম পূরণ করে কাজ সম্পন্ন করেছিলেন তিনি। তিন দিন আগে আরিফ তাকে জানান, তার বইতে টাকা এসেছে তাকে নিজে এসে টাকা তুলতে হবে। পরে বরিশাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে সব প্রসেস থেকে টাকা তুলে বের হতে গেলে টাকা গুনে ও জাল টাকা আছে কিনা দেখার কথা বলে সব টাকা নেন আরিফ।এরপর মাত্র ৩ হাজার টাকা হাতে দিয়ে বলেন আরিফ’ এই টাকা আমি এমনিতেই দিলাম।আপনার টাকা বইতে আসেনি। এসময় সালমাকে ১২৫৪ নং ০২০০০১৫৩১৪০৭৩ এবং সালমা বেগম লিখে একটি কাগজ ধরিয়ে দেয় প্রতারক আরিফ।ঘটনা না বুঝতে পরে দুইদিন পরে স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে ভুক্তভোগী সালমা জানালে তার হস্তক্ষেপে টাউট আরিফ প্রতারণার কথা স্বীকার করেন এবং ভুক্তভোগীকে চুপ থেকে টাকা গোপনে নেয়ার প্রস্তাব দেয় আরিফ। প্রস্তাবে রাজি না হলে রাজনৈতিক ওই নেতার পা ধরে মাফ চেয়ে রাতের আধারে ভুক্তভোগীর টাকা ফেরৎ দিয়ে কোনমতে গণধোলাই থেকে রক্ষা পায় আরিফ।ঘটনা জানাজানি হলে বেরিয়ে আসে আরিফের বহু বড় ছোট দুর্নীতি, অনিয়ম ও কুকর্মের আমলনামা।অভিযুক্তের বিষয়ে জানতে চাইলে ট্রেড প্রশিক্ষক আরিফুর রহমান টাকা আত্মসাৎ এন ঘটনা স্বীকার করে বলেন ‘ গতকাল রাতে ২৭ হাজার টাকা ফেরৎ দিয়েছি। আমার ভুল হয়েছে।’ আবার একটি ভিডিও প্রেরণ করেন তিনি যেই ভিডিওতে দেখা যায় ‘ ভুক্তভোগী টাকা ফেরৎ নিচ্ছেন, এবং প্রতারক আরিফ নিজের মোবাইলে তা ভিডিও করছেন।বরিশাল জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম জানান এই বিষয়ে আমার কাছে লিখত বা মৌখিক কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আননুগ ব্যবস্থা নেওয়া হবে




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »