মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহিলা ভাইস চেয়ারম্যানকে সভার মধ্যে হেনস্তার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মহিলা ভাইস চেয়ারম্যানকে সভার মধ্যে হেনস্তার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার ফঁতেখারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফসানা জেসমিন পপিকে হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে মাসিক সমন্বয় সভায় এ ঘটনা ঘটে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি জানান, তিনি ফতেখাঁরকুল ইউনিয়নে ভিজিডির তালিকায় তিনজন হতদরিদ্রের নাম জমা দেন। পরবর্তী সময়ে তার দেওয়া ওই উপকারভোগীর নামগুলো তালিকা থেকে কেটে দেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো। ওই বিষয়ে সমন্বয় সভায় অভিযোগ উত্থাপন করলে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বক্তব্য চলাকালে তাকে তুই-তোকারি করে অশোভন ও অমার্জিত আচরণের একপর্যায়ে মাইক্রোফোন ছুড়ে মারতে উদ্যত হন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, ইউএনও ফাহমিদা মুস্তফাসহ ইউপি চেয়ারম্যানরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে উপস্থিত সবার অনুরোধে স্বাভাবিক হয় পরিস্থিতি।

মহিলা ভাইস চেয়ারম্যান পপি কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো মানসিকভাবে তাকে হেনস্তা করে আসছিলেন। এমনকি গত কয়েক দিন আগেও উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা ও এক জনপ্রতিনিধির সামনেও খারাপ প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন চেয়ারম্যান ভুট্টো।

এদিকে সমন্বয় সভায় তর্কাতর্কির একপর্যায়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো উপজেলা পরিষদ চত্বরে তার ইটভাটার শতাধিক শ্রমিককে লাটিসোটাসহ নিয়ে আসতে বলেন বলে জানান সভায় উপস্থিত একাধিক ব্যক্তি। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরে রামু থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

অভিযোগের বিষয়ে জানতে ফঁতেখারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার ফোন করে ও খুদেবার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

মাসিক সমন্বয় সভায় এমন অপ্রীতিকর ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। এরকম একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন না বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »