মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মহিলা মেম্বারকে নিয়ে পালানোর অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
প্রকাশ: ২৯ মার্চ, ২০২৩, ১:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মহিলা মেম্বারকে নিয়ে পালানোর অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার কল্পনা ইয়াসমিনকে (৩৪) নিয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম (৫৩) পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কল্পনার স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে স্ত্রীকে ফিরে পেতে মঙ্গলাবার আদালতে মামলা করেছেন।

স্থানীয়রা জানান, বগুড়া সদর নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে নওদাপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী তিন সন্তানের জননী একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭, ৮, ৯) নারী আসনের মহিলা মেম্বার (সদস্য) কল্পনা ইয়াসমিনের প্রেম ছিলো। ওই চেয়ারম্যান প্রতিনিয়ত মহিলা মেম্বারের বাড়িতে যাতায়াত করতেন। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহিদুল চেয়ারম্যান ও কল্পনা মেম্বার এলাকা থেকে উধাও হয়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তিন সন্তানের জননী কল্পনা ইয়াসমিনের স্বামী রফিকুল জানতে পারেন, শহিদুল চেয়ারম্যান তার স্ত্রীকে নিয়ে গিয়ে বিয়ে করেছেন।

রফিকুল ইসলাম জানান, তিনি বগুড়া বিসিএল প্রাইভেট কোম্পানিতে সুপারভাইজার পদে চাকরি করেন। ২০০১ সালে কল্পনা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার স্ত্রী নিশিন্দারা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ৩ সন্তানের জননী। তাদের প্রথম সন্তান এইচএসসি প্রথম বর্ষের ছাত্র, দ্বিতীয় সন্তান অষ্টম শ্রেণি এবং তৃতীয় সন্তান কেজিতে পড়ে।

তিনি বলেন, ‘এ বিষয়ে শহিদুল চেয়ারম্যানের সঙ্গে আমার ফোনে কথা হয়। তিনি বলেছেন, আমি কল্পনা ইয়াসমিনকে বিয়ে করেছি। এ বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করতে নিষেধ করেন শহিদুল চেয়ারম্যান।’

রফিকুল আরও বলেন, ‘তিনটি সন্তানের মুখের দিকে তাকিয়ে লোক লজ্জার ভয়ে এতদিন কিছু বলিনি। নিজের ভুল বুঝে স্ত্রী যদি পুনরায় ফিরে আসে এই অপেক্ষা ছিলাম এবং এখনও আছি। এ জন্য স্ত্রীকে ফিরে পেতে মামলা করেছি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »