শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মাংস নিয়ে দিয়েছিলেন ৪ হাজার জাল টাকা, পরে কারাগারে
প্রকাশ: ১১ জুলাই, ২০২২, ৯:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাংস নিয়ে দিয়েছিলেন ৪ হাজার জাল টাকা, পরে কারাগারে

ঝালমুড়ি বিক্রেতা জাকারিয়া (৩০) থাকেন রাজধানীর হাজারীবাগে। ফি বছর ঈদুল আজহার দিনটিতে তাঁর পেশা পাল্টান। এবারও তা–ই হলো। গতকাল রোববার ঈদের দিন তিনি বনে গেলেন মৌসুমি কসাই। বিশেষ এই দিনে কিছু বাড়তি রোজগারের আশাতেই কসাই সাজা। কাজ শেষে রোজগারও কম হয়নি। মোহাম্মদপুর এলাকায় কসাইয়ের কাজ শেষে গরুর মাংস পান আট কেজি। সেই মাংস বিক্রির জন্য আসেন মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে। রাত ৮টায় সুমন হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তির কাছে চার হাজার টাকায় মাংস বিক্রি করেন জাকারিয়া। পরে টের পান, যে টাকা সুমন হাওলাদার দিয়েছেন, তা ছিল জাল।

কষ্টের এ টাকা ফিরে পেতে জাকারিয়া কিন্তু হাল ছাড়েননি। তিনি সুমনকে খুঁজে বের করেন। মাংস ফেরত চাইলে সুমনের সঙ্গে জাকারিয়ার গন্ডগোল হয়। একপর্যায়ে পথচারীরা সুমনকে আটক করে পুলিশকে খবর দেন।

এ ঘটনায় সুমন হাওলাদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন ঝালমুড়ি বিক্রেতা জাকারিয়া।

আজ সোমবার আসামি সুমন হাওলাদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা–পুলিশ। আদালত সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার বাদী জাকারিয়া  বলেন, ‘আমি গরিব মানুষ। টাকা রোজগারের আশায় সারা দিন কোরবানির গরুর মাংস প্রস্তুতের কাজ করি। কাজ শেষে আট কেজি গরুর গোশত পাই। সেই গোশত আমি সুমনের কাছে বিক্রি করি। সুমন আমাকে এক হাজার টাকার চারটি নোট দেন। পরে আমার সন্দেহ হলে মোহাম্মদপুরের একজন দোকানদারকে টাকা দেখতে দিই। তখন জানতে পারি, সুমনের দেওয়া টাকা জাল। ততক্ষণে সুমন অন্য জায়গায় চলে যান। পরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সুমনকে দেখতে পেয়ে আটক করি।’

সুমনের পেশা এবং পূর্ণ পরিচয় এখনো অজানা পুলিশের কাছে। তাঁর সঙ্গে জাল টাকার বড় কারবারিদের যোগাযোগ আছে কি না, সে বিষয়েও খোঁজ করছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম  বলেন, জাল টাকার কারবারি সুমন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কীভাবে সুমন জাল টাকা সংগ্রহ করলেন, তাঁর সহযোগী কারা, সেটি খুঁজে বের করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »