সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মাকে নিয়ে আমেরিকা ফেরা হলো না লিমার
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাকে নিয়ে আমেরিকা ফেরা হলো না লিমার

মায়ের অসুস্থতার খবর পেয়ে আমেরিকা থেকে গত নভেম্বরে বাংলাদেশে আসেন ইঞ্জিনিয়ার শারমিন আক্তার লিমা। সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার উদ্দেশে ঢাকায় যাচ্ছিলেন।
পথে ভোর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন সড়কে দুর্ঘটনায় নিহত হন মা-মেয়েসহ অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন।

নিহত মা-মেয়ে হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার আনারসিয়া গ্রামের লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০)। নিহত অন্য চারজন হলেন- লিমার চাচাতো ভাই ফজলে রাব্বি (২৮), বন্ধু বরিশালের আগৈলঝাড়ার মাসুদ রানা (৩০), অ্যাম্বুলেন্সের হেলপার মাদারীপুরের মোস্তফাপুরের বাসিন্দা জিলানি মৃধা (২৬) ও চালক খুলনার দিঘলিয়া উপজেলার রবিউল ইসলাম (২৮)।

নিহত লিমার স্বজন সূত্রে জানা গেছে, পটুয়াখালীর বাউফলের লতিফ মল্লিক ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকেন। ২০১০ সাল থেকে তার মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার লুৎফুন্নাহার লিমাও সেখানে চলে যান। এরপর থেকে ফ্লোরিডায় একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। আর লিমার মা জাহানারা বরিশাল শহরের বিএম কলেজ এলাকার এক স্বজনের বাড়িতে থাকতেন। হঠাৎ করে তিনি কিডনি রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হন। খবর পেয়ে গত নভেম্বর মাসে বাংলাদেশে মায়ের চিকিৎসা করাতে আসেন লিমা। কিছুটা সুস্থ করে মায়ের চিকিৎসা করিয়ে মাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা ছিল তার। গত দুই দিন আগে জাহানারা বেশি অসুস্থ হলে বরিশালের বেলবিউ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিন রাতেই একটি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে ঢাকায় রওনা হন লিমা ও তার স্বজনরা।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই নিহত হন অ্যাম্বুলেন্সের ছয় আরোহী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার সকালে মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা।

লিমার বোন শিল্পী আক্তার বলেন, লিমা দীর্ঘদিন ফ্লোরিডায় একটি প্রতিষ্ঠানে কাজ করছিল। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে এসেছিল। মায়ের চিকিৎসা করিয়ে ফ্লোরিডায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় মা-বোন দুজনকেই হারালাম।

শিল্পী আক্তারের স্বামী কামাল উদ্দিন বলেন, সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শাশুড়িকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এই যাওয়া যে শেষযাত্রা হবে, আমরা কখনও ভাবিনি।

হাইওয়ে পুলিশের ফরিদপুর সার্কেলের এএসপি মো. মারুফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্স চালক দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে ক্লান্ত থাকতে পারেন। দ্রুতগতিতে অ্যাম্বুলেন্স চালিয়ে পেছন থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছি আমরা। তদন্ত শেষে ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।

এদিকে শরীয়তপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »