বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মাদরীপুরে র‌্যাব-৮’র অভিযানে অস্ত্রধারী ৫ ডাকাত আটক
প্রকাশ: ২ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাদরীপুরে র‌্যাব-৮’র অভিযানে অস্ত্রধারী ৫ ডাকাত আটক

নাজমুল সানী ॥

মাদারীপুর সদর হতে র‌্যাব-৮ এর অভিযানে অস্ত্র, গুলি, তলোয়ার ও চাপাতিসহ অস্ত্রধারী কুখ্যাত ডাকাত দলের সক্রিয় ৫ জন সদস্যকে গত ১ ফেব্রুয়ারি ২০২০ইং আনুমানিক রাত ৩ টা ৪৫ এর সময় আটক হয়েছে।

আজ ২ জানুয়ারী শনিবার দুপর সারে ১২ টার দিকে আটক করা হয়েছে বলে র‍্যাব-৮ এর এক
ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছেন।

মেইল সূত্রে আরো জানা গেছে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপর জেলার সদর থানাধীন গোবিন্দপুরে হাজী আঃ সালাম বেপারীর বড় ছেলে রোকন বেপারীর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে হাজী আঃ সালাম বেপারী এর জমির কলা বাগানের ভিতর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংঘবদ্ধ ডাকাত দলের কতিপয় সদস্য স্থানীয় ডাকাত দলের সদস্যদের সহায়তায় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

আটক কৃতরা হলেন ১। সেলিম আকন্দ (৪২), পিতাঃ মৃত মোতালেব আকন্দ, সাং-ঘটবাড়ীয়া,২। জাহাঙ্গীর মোল্লা(৩৬), পিতাঃ মৃত খবির মোল্লা, সাং-গুলবুনিয়া, নিজাম চৌকিদার(৩৭), পিতাঃ আলতাফ হোসেন, সাং-জাকিরতবক, সর্বথানা-বরগুনা সদর, জেলাঃ বরগুনা, ৪। আলা উদ্দিন ফকির(২৭), পিতাঃ সোবহান ফকির, সাং-পুটিয়া, থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুর, ৫। জাহাঙ্গীর কাজী(২৮), পিতাঃ হারুন কাজী, সাং-হাসুয়া, ডাকঘরঃ বান্দাবাড়ী, থানাঃ কোটালিপাড়া, জেলাঃ গোপালগঞ্জ।

অভিযানে আটককৃত আসামীদের নিকট হতে কাঠের বাটযুক্ত ০২টি একনালা বন্দুক, কাঠের বাটযুক্ত ০২টি দেশীয় ওয়ান শুটারগান, ১০ রাউন্ড কার্তুজ, লোহার হাতলসহ ০২টি তলোয়ার, ০২টি লোহার চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন ও ০৫টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা ডাকাতি করার উদ্দেশ্যে গোবিন্দপুরে প্রস্তুতি গ্রহণ করতেছিল এবং তারা আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি, তলোয়ার ও চাপাতিসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি অস্ত্র আইনে এবং একটি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »