শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মাদারীপুরে ঘুষ নেওয়া সেই দুই রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার
প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৩, ২:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ঘুষ নেওয়া সেই দুই রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ্যে ঘুস নেওয়া মাদারীপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সেই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের ঘুসের দেন-দরবারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরই দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করল খুলনার ভ্যাট কমিশন। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও বিভাগীয় মামলা হবে বলে জানান তিনি।

খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের বরাত দিয়ে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, গত ২৯ ডিসেম্বর বিকালে ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইমরান কবীর অফিসকক্ষে বসে ঘুসের টাকা নিচ্ছেন। এ নিয়ে প্রতিবেদন প্রচার হয় একাধিক গণমাধ্যমে। পরে বিষয়টি নজরে এলে ২ জানুয়ারি খুলনার ভ্যাট কমিশনের অতিরিক্ত কমিশনার মু. সফিউজ্জামান অভিযুক্ত দুই জনকে স্ট্যান্ড রিলিজ করে খুলনা বিভাগীয় কার্যালয়ের কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। অভিযুক্ত দুই জনকেই খুলনা অফিসে সংযুক্ত করে অফিশিয়াল তদন্তও করবে ভ্যাট কমিশন।

ভুক্তভোগী শহিদুল ইসলাম লিখন বলেন, ‘৫০০ টাকার কয়েকটি নোট দেওয়ার পরে তা গুনে পকেটে ভরেন রফিকুল ইসলাম। আর পাশে বসে ছিলেন ইমরান কবীর। দুই রাজস্ব কর্মকর্তা ঘুসের টাকার জন্য দর-কষাকষি করেছেন, এমনকি চাহিদামতো প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে ২ হাজার টাকা মাসোহারা চান। এটা খুবই দুঃখজনক। পরে আমি ও আমার বন্ধু অমিত হোসেন গণমাধ্যমে বিষয়টি জানিয়ে দিই। এতেও বিভিন্ন মহল থেকে আমাদের ওপর চাপ এসেছে।’

এ ব্যাপারে জানতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. এনামুল হককে গতকাল মঙ্গলবার দুপুরে তার অফিসে গিয়েও পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »