শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মানবতাবিরোধী অপরাধ : যশোরের ৩ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ২৫ অক্টোবর
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধ : যশোরের ৩ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ২৫ অক্টোবর

শরিফ ইসলাম, যশোর জেলা প্রতিনিধি : একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।
এ মামলার অন্য দুজন আসামি হলেন- আবুল হাসেম ওরফে কেরামত মোল্লা ও ফসিয়ার মোল্লা।
রোববার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আনা ১৫ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
সাক্ষীর নিরাপত্তার সমস্যা হতে পারে- এ কারণে নাম প্রকাশ করেননি প্রসিকিউশন টিম। তবে সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্যগ্রহণ করার কথা রয়েছে আগামী ২৫ অক্টোবর। ওইদিন তার (আইও) জবানবন্দি পেশ করার কথা রয়েছে।
রোববার নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের আনা ১৫ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৫ অক্টোবর পরবর্তী দিন ঠিক করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেনসহ ৩ আসামির বিরুদ্ধে ছয়টি হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে চারটি অভিযোগ আনা হয়েছে।
২০১৭ সালের ২৬ এপ্রিল থেকে থেকে ২০১৮ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মামলার তদন্ত করা হয়। আসামিদের বিরুদ্ধে ছয় খ-ের মোট ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। ওইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ প্রতিবেদন চূড়ান্ত করে। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
মামলা সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের আমজাদ রাজাকার নিজ বাড়িতে রাজাকার ক্যাম্প স্থাপন করেছিলেন। ওই ক্যাম্পের সদস্যরা বহু মানুষকে নির্যাতন, খুন, গুমসহ নানাবিধ অত্যাচার করে।
১৯৭১ সালের ১৫ আগস্ট আমজাদ রাজাকারের নেতৃত্বে ১০-১২ জন একত্রিত হয়ে পার্শ্ববর্তী মাগুরার শালিখা উপজেলার সীমাখালি গ্রামের রজব আলীকে বাড়ি থেকে ধরে বাঘারপাড়ার চাঁদপুর গ্রামে নিয়ে আসে এবং ওই গ্রামের একটি আমবাগানে গামছা দিয়ে চোখ ও দড়ি দিয়ে হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে।
এ ঘটনায় নিহতের ছেলে খোকন বিশ্বাস বাদী হয়ে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শালিখা আমলি আদালতে মামলা করেন। পরে আদালতের বিচারক শম্পা বসু মামলাটি গ্রহণ করে তা ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ পাঠানোর নির্দেশনা দেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলা গ্রহণ করেন।
ওই ঘটনা ছাড়াও আমজাদ রাজাকারের বিরুদ্ধে ১৯৭১ সালের ১৮ আগস্ট বাঘারপাড়ার উত্তর চাঁদপুর গ্রামের মৃত শফিউদ্দীন বিশ্বাসের দুই ছেলে ময়েন উদ্দিন ও আয়েন উদ্দিনকে হত্যার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, স্বাধীনতা পরবর্তীসময়ে যখন যে দল ক্ষমতায় এসেছে, আমজাদ সেই দলের নেতা হয়েছেন। সর্বশেষ জাতীয় পার্টি ছেড়ে ২০০০ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি হন তিনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কয়েকজন নেতার ছত্রছায়ায় থাকছিলেন আমজাদ রাজাকার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »