সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মানবতার ফেরীওয়ালা স্বরুপকাঠীর খন্দকার লাভলী
প্রকাশ: ১৪ মে, ২০২০, ১১:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মানবতার ফেরীওয়ালা স্বরুপকাঠীর খন্দকার লাভলী

মামুনুর রশীদ নোমানী : চারিদিকে করোনাভাইরাস আতঙ্ক চলছে লকডাউন। দুঃসময়ে দিনপার করছে মানুষ। এ দু:সময়েও জনগণের পাশে নেই জনগণের নেতা জননেতা দাবীদাররা। ‘আপনি বাঁচলে বাপের নাম’ নীতিতে ঘাপটি মেরে বসে আছেন। অবশ্য কেউ কেউ প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করে ফটোসেশনের মধ্যে বিশাল দায়িত্ব পালন করে ফেলেছেন।

এমন অবস্থা ব্যাতিক্রমদের একজন মানবতার ফেরীওয়ালা খন্দকার লাভলী । করোনাভাইরাসের শুরু থেকে স্বরুপকাঠীর অজপাড়া গাওঁয়ে সুরক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছেন। লকডাউন শুরু হবার পর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। ককনো খাবার নিয়ে। আবার কখনো নগদ টাকা নিয়ে আবার কখনো সচেতনতা মুলক কার্যক্রমে অংশ নেন।

প্রতিদিন সকালে খাদ্য সামগ্রী বিতরণতো বিকেলে ইফতারীর প্যাকেট নিয়ে ছুটে যাচ্ছেন। খোঁজ রাখছেন অসহায়র ও দুস্থ্য মানুষ জনদের। শুধু মানুষ নয় পথের বিড়াল কুকুরের জন্যও খাদ্য বিতরণ করেছেন খুব নিরবে । ভাইরাসমুক্ত রাখার জন্য সচেতনমুলক কার্য্যক্রম করে যাচ্ছেন এখনো। লাভলী খন্দকারের এমন কর্মকান্ডে খুশী সকলে।

খন্দকার লাভলী। হাসি খুশি এক রাজনীতিবিদ। তিনি পিরোজপুর জেলা মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং স্বরুপকাঠী উপজেলা যুব মহিলালীগের যুগ্ন আহবায়ক।

অসহায় মানুষগুলোর মুখে তৃপ্তির হাসিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিদান উল্লেখ করে নিজের অনুভূতি বর্ণনা করতে গিয়ে খন্দকার লাভলী বলেন,সবসময় চেষ্টা করি মানুষের মুখে হাসি ফোটানোর। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। দেশের বিত্তবানরাও গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

 

হাসি মুখে কথা বলতে বলতে তিনি জানান,জাতীর এই কঠিন সময়ে সকলকে এগিয়ে আসা দরকার। কারণ মাথা উচুঁ করে সকলের এ লড়াই দেশকে রক্ষায় আমাদের অনুপ্রেরণা যোগাবে। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমারা নিজস্ব তহবিল থেকে এসব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এসব কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।এছাড়া তিনি পিরোজপুর জেলা আওয়ামিলীগ নেতা ও পিরোজপুরের জনন্দিত মেয়র আব্দুল মালেক ও স্বরুপকাঠীর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনি দত্তকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ দু নেতা সহায়তা করেছেন। প্রতিনিয়ত আমাদের খোজ খবর নিচ্ছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »